বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ ডিসেম্বর ২০২৪ ০০ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শেক্সপিয়র বলেছিলেন "নামে কী আসে যায়? ব্রিটেনের দিকে তাকালেই তা স্পষ্ট হবে। ২০২৩ সালে ব্রিটেনে জনপ্রিয় নামগুলোর তালিকায় সবার উপরে উঠে এসেছে 'মহম্মদ'। ব্রিটেন এবং ওয়েলসের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্সের তথ্য, ওই দুই জায়গাতেই সদ্যোজাত পুত্রের নাম 'মহম্মদ' রাখছেন বেশিরভাগ অভিভাবক।
ব্রিটেন এবং ওয়েলসের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিক্সে প্রত্যেক বছর সদ্যোজাতদের জনপ্রিয় নামের তালিকা তৈরি করে। ব্রিটেনে ২০২২ সালে পুত্রের নামের তালিকায় সবার উপরে ছিল নোয়া। দ্বিতীয় স্থানে ছিল মহম্মদ। এক বছরের মধ্যে চিত্রবদল। পুত্র সন্তানদের জনপ্রিয়তম নাম হিসাবে উঠে এসেছে মহম্মদ। দ্বিতীয় স্থানে নোয়া। তৃতীয় স্থানে রয়েছে অলিভার।
পরিসংখ্যানের প্রকাশ, ২০২২ সালে ব্রিটেনে ৪,১৭৭টি সদ্যোজাত পুত্রের নাম রাখা হয়েছিল মহম্মদ। ২০২৩ সালে সেই সংখ্যা ৪,৬৬১।
লন্ডনের থেকেও উত্তর ও পশ্চিম মিডল্যান্ড এলাকায় মহম্মদ নামের জনপ্রিয়তা আরও চড়া। মহম্মদ নামের আরও দু'টি ধরণও বেশ জনপ্রিয় ইংল্যান্ড এবং ওয়েলসে। জনপ্রিয় নামের তালিকায় ২৮ নম্বরে রয়েছে মোহাম্মেদ এবং ৬৮ নম্বরে রয়েছে মোহাম্মাদ।
সদ্যোজাত কন্যাদের জনপ্রিয় নামের তালিকায় শীর্ষে অলিভিয়া। ২০১৬ সাল থেকেই এর অন্য়থা হয়নি। ২০২৩ সালের তালিকায় প্রথম তিনে রয়েছে অলিভিয়া, অ্যামেলিয়া, আইলা।
রাজপরিবারের সদস্যদের নাম মিলিয়ে (যেমন- ক্যামিলা, মেগান, হ্যারি) সদ্যজাতদের নাম রাখার বিষয়টি এখন তেমন জনপ্রিয় নয় ব্রিটিশ দম্পতিদের কাছে। ছেলেদের ক্ষেত্রে মহম্মদ, নোয়া ছাড়াও জনপ্রিয়তার শীর্ষে জর্জ, লিও, আর্থার, লুকা, থিওডোর, অস্কার এবং হেনরি। মেয়েদের ক্ষেত্রে অলিভিয়া, অ্যামেলিয়া, ইসলা, লিলি, ফ্রেয়া, আভা, আইভি, ফ্লোরেন্স, উইলো এবং ইসাবেলা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?