শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪২Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: চাপের মুখে ভোলবদল বিএসপি নেত্রী মায়াবতীর। অন্য দলের নেতার মেয়ের সঙ্গে বিএসপি নেতার ছেলের বিয়ে দেওয়া হয়েছে এই অপরাধে দল থেকে একজনকে বহিষ্কার করেছিলেন নেত্রী। সেই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় জলঘোলা। এরপরই পাল্টা বিবৃতি দিয়ে বিএসপি নেত্রী জানান, দলের কোনও নেতা অন্য যে কোনও কাউকে বিয়ে করতে পারেন। এ বিষয়ে দল কোনও হস্তক্ষেপ করবে না।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, বহুজন সমাজ পার্টি বা সংক্ষেপে বিএসপি -এর রামপুর জেলা শাখার সভাপতি সুরেন্দ্র সাগরের ছেলে আম্বেদকর নগর জেলার আলাপুরের সমাজবাদী পার্টির বিধায়ক ত্রিভুবন দত্তের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়েতে উপস্থিত ছিলেন এসপি নেতা অখিলেশ যাদবও। এরপরই দল থেকে বহিষ্কার করা হয় সুরেন্দ্র সাগরকে। দলের তরফে ব্যাখ্যা দেওয়া হয়, দলবিরোধী কাজ এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল তাঁকে বহিষ্কার করেছে। এই সুরেন্দ্র প্রধান দলের একজন প্রবীণ নেতা। শুধু তাই নয়, রামপুরে বিএসপির পাঁচ বারের জেলা সভাপতি ছিলেন তিনি। এমনকী হয়েছিলেন মন্ত্রীও। কিন্তু তাঁর সঙ্গেই সম্পর্কে ছেদ টানেন মায়াবতী। অন্যদিকে, ত্রিভুবন দত্ত একসময় বিএসপির সঙ্গেই যুক্ত ছিলেন। ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে তিনি এসপিতে যোগ দেন।
<blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">4. अर्थात् कौन किस पार्टी के लोगों के साथ अपना रिश्ता बना रहा है उसका पार्टी से कोई लेना-देना नहीं है। लोग स्वतंत्र हैं जहाँ चाहें वहाँ रिश्ता करें। यह सब उनकी सोच पर निर्भर करता है। लेकिन ऐसे लोगों से ज़रूर सर्तक रहें जो इसका भी गलत प्रचार कर रहे हैं। 4/4</p>— Mayawati (@Mayawati) <a href="https://twitter.com/Mayawati/status/1865063160417329171?ref_src=twsrc%5Etfw">December 6, 2024</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
সুরেন্দ্র প্রধানকে দল থেকে বহিষ্কারের ঘটনা প্রকাশ্যে আসতেই হৈচৈ শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। এরপরই বিবৃতি দেন মায়াবতী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে জানান, সুরেন্দ্র সাগর এবং রামপুরের বিএসপি -এর বর্তমান জেলা সভাপতি প্রমোদ কুমারের মধ্যে ঝামেলা হয়। এতে দলের কাজকর্ম ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তার পরিপ্রেক্ষিতেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল দু'জনকে। এর সঙ্গে বিয়ের কোনও যোগাযোগ নেই। মায়াবতী আরও বলেন, দল (বিএসপি) ক্যাডারের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন নয়। দলের নেতারা যাঁকে খুশি তাঁকে স্বাধীনভাবেই বিয়ে করতে পারেন। দল তাতে মাথা ঘামাবে না।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে হাত মিলিয়ে উত্তরপ্রদেশে সরকার গঠন করেছিলেন মায়াবতী। কিন্তু মাত্র দু’বছরের মাথাতেই সেই সম্পর্কে ভাঙন ধরে। সরকারের থেকে সমর্থন তুলে নেন মায়াবতী। তারপর থেকে আর দুই দলের নেতৃত্বকে কখনও এক ছাতার তলায় দেখা যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?