বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বিবাহ বিচ্ছেদের ৫০ বছর পার, ফের যুগলের চার হাত এক হওয়ার পালা, দাম্পত্যের এমন নজিরে হতবাক সকলে

Pallabi Ghosh | ০৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: শেষ হয়েও হল না শেষ। ৫০ বছর আগেই দু'জনের পথচলা আলাদা হয়েছিল। যে যাঁর সংসার নিয়ে সুখেই ছিলেন। বিবাহ বিচ্ছেদের ৫০ বছর পর ফের দু'জনে বিয়ের পিঁড়িতে। আবারও চার হাত এক হওয়ার পালা। জাঁকজমক বিয়ের আয়োজন করলেন এক বৃদ্ধ যুগল। যাদের প্রেমকাহিনিতে রীতিমতো অবাক সন্তান ও নাতি-নাতনিরা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটতে চলেছে পেনসিলভানিয়াতে। রবিবার ৯৪ বছর বয়সি রবার্ট ও ৮৯ বছর বয়সি ফে গ্যাবল ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ল্যানকেস্টার কাউন্টিতে তাঁদের বিয়ের আসর বসতে চলেছে আগামিকাল। 

রবার্ট ও গ্যাবলের কনিষ্ঠ কন্যা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৯৫০ সালে রবার্ট ও গ্যাবলের পথচলা শুরু হয়। গ্যাবলের দাদার বন্ধু ছিলেন রবার্ট। সেখান থেকেই প্রেমের সম্পর্ক শুরু। ১৯৫১ সালে তাঁরা প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চার সন্তান রয়েছে তাঁদের। ১৪টি নাতি-নাতনি। ব্যক্তিগত জীবনে অশান্তির কারণে ১৯৭৫ সালে তাঁদের ডিভোর্স হয়। ডিভোর্সের পর দু'জনে ফের বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পরেও দু'জনের যোগাযোগ ছিল নিয়মিত। কয়েক বছর আগেই দু'জনের দ্বিতীয় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। তখনই দু'জনের মধ্যে যোগাযোগ বাড়ে। 

সম্প্রতি আবার রবার্ট ও গ্যাবল একসঙ্গে নতুন করে পথচলা শুরু করতে চান। রবার্ট জানিয়েছেন, গ্যাবল তাঁর জীবনের একমাত্র ভালবাসা। জীবনের বাকিটা সময় গ্যাবলের সঙ্গেই কাটাতে চান। বিবাহ বিচ্ছেদের ৫০ বছরের পরেও দু'জনের নতুন করে দাম্পত্যের শুরুতে যারপরনাই খুশি সন্তানরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া