মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ছুটিতে গোয়া যাবেন। তাও গাড়িতে। এমনই স্থির করেছিলেন বিহারের রঞ্জিত দাসের পরিবার। যেমন ভাবা তেমন কাজ। দীর্ঘ পথ পেরোতে ভরসা করেছিলেন গুগল ম্যাপকে। আর এই অন্ধ ভরসাই যে কাল হবে তা কল্পনাও করেননি দাস পরিবার। গোয়ার বদলে গুগল তাঁদের পৌঁছে দিল কর্নাটকের বেলাগাভির গভীর জঙ্গলে! হিংশ্র জন্তু-জানোয়ারের সঙ্গেই জঙ্গলে রাত কাটাতে হয় রঞ্জিতদের। হতে পারত প্রাণহানি। তবে, শেষমেষ উপস্থিত বুদ্ধি, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বিপদমুক্ত হন তাঁরা। সেই ঘটনা মনে পড়লেই দাস পরিবারের সদস্যরা এখনও ভয়ে শিউরে ওঠেন।
রঞ্জিত দাস এবং তাঁর পরিবার নেভিগেশন অ্যাপ খুলেই গোয়ার দিকে এগোচ্ছিলেন। মাঝে গুগল শিরোলি এবং হেমাদাগা এলাকার মধ্য দিয়ে একটি রুট প্রস্তাব করে। শর্টকাট ভেবে সেটিতেই গাড়ি নিয়ে ঢুকে যান তাঁরা। এতেই গোল বাঁধে। পথ হারিয়ে ফেলে এই পরিবারটি। প্রথমে কেউই কিছুই টের পাননি। কিন্তু বেশ কিছুদূর এগোতেই দেখা যায় যে, মোবাইল টাওয়ার মিলছে না। রাস্তাও ঠিক লাগছে না। তখন তাঁরা বুঝতে পারেন বোধহয় কিছু গন্ডগোল হয়েছে। তবে, কোথায় পৌঁছলেন তা জিজ্ঞাসা করার লোকও দেখতে পাচ্ছিলেন না।
এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা। গভীর হতে থাকে রাত। ঘন জঙ্গলেই শেষে রাত কাটাতে হয় তাঁদের। গভীর জঙ্গল থেকে বেরবেন কীভাবে একদিকে তার চিন্তা, অন্যদিকে বন্যপ্রাণীদের থেকে বিপদের ভয়। রীতিমত হাড়হিম পরিবেশ রাতজুড়ে। শেষে ভোরের আলো ফুটতেই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন রঞ্জিতরা। প্রায় ৪ কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর মোবাইল টাওয়ার মেলে। সঙ্গে সঙ্গে পুলিশের আপদকালীন নম্বর ১১২-তে ফোন করেন। অল্প সময়ই পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় বিহারের দাস পরিবারকে।
খানাপুরের পুলিশ পরিদর্শক মঞ্জুনাথ নায়ক জানিয়েছেন যে, "বেলাগাভি পুলিশ কন্ট্রোল রুম তথ্যটি খানাপুর পুলিশকে দিয়েছিল, গ্রামবাসীদের সহায়তায় তাঁদের কাছে পৌঁছানোর জন্য জিপিএস-ও ব্যবহার করা হয়।" তিনি আরও জানান, যে পরিবারটির সকলের ভাগ্য ভালো য়ে জঙ্গলে কোনও বন্যপ্রাণী আক্রমণ করেনি। কারণ ওই অঞ্চলে সাম্প্রতিক ভাল্লুকের আক্রমণে একজন কৃষক গুরুতর আহত হয়েছেন।
গুগল ম্যাপ দেখে বিপদে পড়েছেন, এরকম উদাহরণ হুদো-হুদো। কয়েক সপ্তাহ আগেই গুরুগ্রাম থেকে উত্তরপ্রদেশের বরেলি-তেএকটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে গাড়ি একটি ব্রিজে উঠে পড়ে। শেষে সামলাতে না পেরে গাড়িটি ৫০ ফুট নীচে শুকিয়ে যাওয়া রামগঙ্গা নদীতে পড়ে যায়। নিহত হন তিনজন। নির্মীয়মাণ অবস্থায় ছিল ব্রিজটি।
ভুল তথ্যের জন্য গুগল ম্যাপে এই প্রথমবার তদন্তের আওতায় এসেছে তা নয়। নভেম্বরের শেষের দিকে, অ্যাপের প্রস্তাবিত একটি রুট অনুসরণ করার সময় তাদের গাড়ি একটি অসম্পূর্ণ সেতু থেকে নেমে যাওয়ার সময় তিনজন লোক মারা যাওয়ার পরে কর্তৃপক্ষ গুগল মানচিত্রে একটি তদন্ত শুরু করে। দলটি উত্তর প্রদেশে একটি বিয়েতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে যে চালক, গুগল ম্যাপের উপর নির্ভর করে, গাড়িটি সেতু থেকে এবং একটি নদীতে ফেলে দেয়। এ
তার আগে, ২০২৪ সালের অগস্টে, আশিস কাচোলিয়া নামে এক ব্যক্তি গুগল ম্যাপ অ্যাপের ভুল পরামর্শেবেঙ্গালুরু থেকে মুম্বইয়ের একটি ফ্লাইট মিস করেন। কারণ আশিস কাচোলিয়া, এইচএসআর লেআউট থেকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছতে প্রায় ৫০ কিমি বেশি ভ্রমণ করেছিলেন। ফলে ১ ঘন্টা ৪৫ মিনিটের রাস্তা পৌঁছতে তাঁর সময় লাগে সাড়ে তিন ঘন্টার বেশি। ফলে নির্ধারিত উড়ানটি তিনি আর ধরতে পারেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?