শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Update your Aadhar Card for free before the deadline

বাণিজ্য | হাতে সময় মাত্র আর ৭ দিন, আধার কার্ড আপডেট করিয়েছেন কি?

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দশ বছর আগে যারা আধার কার্ড বানিয়েছিলেন তাঁদের সকলকে নিজেদের কার্ড আপডেট করতে আবেদন জানিয়েছিল আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। কেন্দ্রীয় সরকার নিখরচায় এই পরিষেবা দিয়ে আসছিল। বার বার এর সময়সীমাও পরিবর্তন করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর নিখরচায় আধার কার্ডের তথ্য আপডেট করার শেষ দিন। এর পর থেকেই এই পরিষেবার জন্য গুনতে হবে গ্রাহকদের। এই সময়সীমা ফের বাড়ানো হবে কি না সেই ব্যাপারে এখনও কিছু জানায়নি কেন্দ্র।

কেন করবেন আধার আপডেট? যাঁরা দশ বছর আগে আধার কার্ড বানিয়েছিলেন এবং মাঝে এক বারও আপডেট করাননি, তাঁদের সচিত্র পরিচয়পত্র এবং ঠিকানার সমস্ত কাগজপত্র নতুন করে জমা দিয়ে কার্ড আপডেট করতে বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কারণ হিসাবে বলা হয়েছে, এর ফলে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া অনেক সহজ হবে। এ ছাড়াও আধারজনিত অন্যান্য পরিষেবার উন্নতিও হবে।

আপনি যদি আপনার আধারের তথ্য আপডেট করতে চান, তা হলে বাড়িতে বসে অনলাইনে ‘মাই আধার’ পোর্টালে বা নিকটবর্তী যে কোনও আধার কেন্দ্রে গিয়ে এটা করা যাবে। 

‘মাই আধার’ পোর্টালে গিয়ে জরুরি নথি ওয়েবসাইটে আপলোড করে ওটিপি-র মাধ্যমে আধার আপডেট করতে পারবেন। আপনি এসএমএসের মাধ্যমে আপনার আধার আপডেট সংক্রান্ত তথ্য বিস্তারিত ভাবে পেয়ে যাবে। চোখের রেটিনা এবং আঙুলের ছাপ পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে যেতে হবে। 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া