বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Exfoliativa is a skin problem where old skin tone removed through the year

লাইফস্টাইল | সারা বছরই হাত-পায়ের খোসা ওঠে? ত্বক হবে মসৃণ, বাড়াবাড়ি হওয়ার আগে জানুন কিছু ঘরোয়া টোটকা 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ডিসেম্বর ২০২৪ ২২ : ২৬Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ শীতকালে হাত-পায়ের চামড়া ওঠে অনেকেরই। তবে, জানেন কি, সারা বছর ধরেই যদি হাত-পায়ের খোসা উঠতে দেখা যায়, সেটি দুশ্চিন্তার কারণ হতে পারে! কোন ভিটামিনের অভাবে এমনটা হয়? জানলে চমকে গিয়ে যত্ন নেবেন আপনিও। 

সারা বছর হাত-পায়ের চামড়া ওঠা স্বাভাবিক নয়। হাত ও পায়ের চামড়া ওঠাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কেরাটোলাইসিস এক্সফোলিয়াটিচা বলা হয়। এমন অবস্থার প্রথম কারণটি হচ্ছে জিনগত বা বংশগত। এর বাইরে পুষ্টিহীনতা ও ত্বকের পরিচর্যায় অবহেলা থেকেও চামড়া ওঠে। চামড়া উঠে যাওয়াতে শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এছাড়াও ডিহাইড্রেশন, রোদে পোড়া, অতিরিক্ত ঠান্ডা লাগা, ঘন ঘন হাত ধোয়া, রাসায়নিকের সংস্পর্শ, শুষ্ক ত্বক, ব্যাক্টেরিয়া সংক্রমণ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, একজিমা, এরিথ্রোডার্মার মতো অসুখে ত্বকের চামড়া ওঠে। তবে সবচেয়ে বড় কারণ হল শরীরের ভিটামিনের ঘাটতি। সানবার্ন এবং শুষ্কভাবের কারণেই মূলত ত্বকের উপরের স্তর নষ্ট হয়ে যায়। তারপর শুষ্ক চামড়ার আকারে উঠে আসে। এর থেকে ত্বকে জ্বালাভাবও অনুভূত হয়। তবে চিন্তার কোনও কারণ নেই। হাতের কাছেই রয়েছে সমাধান। 

হাতের চামড়া উঠে যাওয়ার জন্য তিলের তেল, গ্লিসারিন ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারেন। যদি হাতের কাছে তিলের তেল না থাকে তাহলে বিকল্প হিসেবে অলিভ তেল ব্যবহার করতে পারেন। 

সয়াবিন গুঁড়ো হাত-পায়ের চামড়া উঠে যাওয়া বন্ধ করতে খুবই উপকারী। সয়াবিন কড়াইয়ে দিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে গুঁড়া করে নিন। এরপর সেটা দিয়ে হাত ও পা ধুতে পারেন। এটা পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজারের ভূমিকা রাখে। এভাবে যদি একটু খেয়াল করে হাত ও পা পরিষ্কার রাখেন এবং রাতে বিছানায় যাওয়ার আগে গ্লিসারিন ব্যবহার করেন তাহলে চামড়া ওঠা বন্ধ হয়ে যাবে। 

পায়ের চামড়ার জন্য মধু, গ্লিসারিন, লেবুর রস ও অ্যালোভেরার রস একসঙ্গে মিশিয়ে নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে। বিশেষ করে যখন ঘুমাতে যাবেন তার ঠিক ৩০ মিনিট আগে লাগিয়ে রাখুন। তারপর পায়ে পাতলা মোজা পরে ঘুমাতে যান। 
রান্নাঘরের কাজ, কিংবা হাত-পায়ে জল লাগতে পারে এমন অনেক কাজ রয়েছে। এই ধরনের কাজ শেষ করার পর দ্রুত শুকনো তোয়ালে দিয়ে হাত মুছে শুকিয়ে ফেলুন। একইভাবে পা মুছে নিলে ভালো হয়। মনে রাখবেন যদি চামড়া ওঠে তাহলে কোনো অবস্থাতেই হাত-পা ভেজা রাখবেন না। গ্লিসারিন মাখুন ঘুমানোর আগে। এছাড়া খাদ্য তালিকায় সুষম খাদ্য রাখুন। যেমন- আমিষ, আয়রন, জিংক, ভিটামিন এ, ই এবং সি। চামড়া ওঠা উপশম হবে। 

হালকা গরম জলের সঙ্গে লবণ এবং শ্যাম্পু মিশিয়ে হাতের তালুর পরিচর্যা করলে ভালো ফলাফল পাওয়া যায়। গরম জলের মধ্যে আধা চামচ শ্যাম্পু ও একটু লবণ দিয়ে ১০ থেকে ১৫ মিনিট হাত-পা ডুবিয়ে রাখতে পারেন। নির্দিষ্ট সময় শেষে ব্রাশ দিয়ে হাত-পা ঘষবেন। দেখবেন হাত-পায়ের মরা চামড়া উঠে যাবে। ত্বকের যেখান থেকে চামড়া উঠছে, সেখানে পাতলা করে অলিভ অয়েল লাগান। ত্বককে ময়েশ্চারাইজ করে চামড়া ওঠা বন্ধ করবে এই তেলই। যে জায়গা থেকে চামড়া উঠছে, সেখানে বরফ ঘষুন। এতেই কমবে লালচে ভাব। তবে ভুলেও এই সময় ত্বকে গরম জল লাগাবেন না। তাতে ত্বক পুড়ে যেতে পারে। নারকেল তেল বা জোজোবা অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকে লাগান। টি ট্রি অয়েলের অ্যান্টি-মাইক্রোবিয়াল ধর্ম ত্বকের প্রদাহ কমাবে নিমেষে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া