মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মহোবার পঞ্চমপুরা গ্রামে ঘটে চলেছে রহস্যময় ঘটনা। গত পাঁচ বছর ধরে এলাকার ১৯ বছরের এক তরুণীকে কামড়াচ্ছে একটি কালো সাপ। সাপের কামড় খাওয়াটা খুব সাধারণ একটা বিষয়, কিন্তু একটিই সাপ পাঁচ বছর ধরে একজন তরুণীকেই কীভাবে কামড়াতে পারেন, তা ভেবেই ঘনাচ্ছে রহস্য। জানা গিয়েছে, ১৯ বছরের রোশনিকে গত পাঁচ বছরে ১১ বার কামড়েছে একটি কালো সাপ। সম্প্রতি, ফের সাপটির কামড়ে গুরুতর অসুস্থ হয়ে রোশনি বর্তমানে ঝাঁসি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
রোশনির বাবা দলপত জানিয়েছেন, ২০১৯ সালে প্রথম মেয়ের এই অভিজ্ঞতা শুরু হয়। সেদিন মাঠে কাজ করার সময় দুর্ঘটনাবশত সাপটিকে পায়ে মাড়িয়ে ফেলেছিল রোশনি। প্রথম কামড়ের পর সাপটিকে সরিয়ে দেওয়া হলেও, এটি যেন তাকে তাড়া করতে শুরু করে। এরপর থেকে বারবার সাপটি রোশনিকে খুঁজে বের করে কামড়ে দিয়েছে। এমনকি, রোশনি আত্মীয়দের বাড়িতে গেলেও সাপটি সেখানেও তাকে ছাড়েনি। প্রতিবার কামড়ানোর পর রোশনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা তাঁকে বাঁচাতে সক্ষম হন। গত শুক্রবার আবারও সাপটি কামড়ায় রোশনিকে। প্রথমে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে রোশনিকে ঝাঁসি মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
জানা গিয়েছে, মেয়েকে সাপের হাত থেকে রক্ষা করতে দলপত স্থানীয় তান্ত্রিক ও পুরোহিতদের পরামর্শও নিয়েছেন। তাঁদের নির্দেশমতো শিবপুজো ও গ্রামে ভান্ডারার আয়োজন করা হয়। তবুও, সাপটির আক্রমণ বন্ধ হয়নি। এই অস্বাভাবিক ঘটনার কোনো বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক সমাধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আতঙ্কে দিন কাটাচ্ছে রোশনির পরিবার। কী কারণে এমন অস্বাভাবিক ঘটনা ঘটছে তা নিয়ে জল্পনা চলছে গ্রামবাসীদের মধ্যেও। বর্তমানে এই ঘটনা শুধু রোশনি ও তাঁর পরিবারের মধ্যে আটকে নেই। গোটা অঞ্চলের মানুষের চিন্তার কারণ হয়ে উঠেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?