বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বরের বয়স ১০০, আর কনে ১০২, বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতির রেকর্ড

RD | ০৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বরের বয়স ১০০। আর কনে ১০২ বছরের। আশ্চর্য মনে হলেও সত্যি। নজির গড়েছেন এই দুই বৃদ্ধ-বৃদ্ধা। এখনও পর্যন্ত এঁরাই বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতির শিরোপা অর্জন করেছেন। তাঁদের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। চলতি বছরের মে মাসে ফিলাডেলফিয়ায় চারহাত এক হয় বার্নি লিটম্যান ও মার্জোরি ফিটারম্যানের।

শতবর্ষী দম্পতির প্রেমের গল্প শুরু হয়েছিল ফিলাডেলফিয়ার একটি সিনিয়র লিভিং ফ্যাসিলিটি বা বৃদ্ধাবাসে। সেখানে তাঁরা দু'জনেই থাকতেন। ৯ বছর আগে অনুষ্ঠিত একটি কস্টিউম পার্টিতে দেখা হয়েছিল এই দু'জনের। একে অপরকে দেখেই ভালোলাগা। যা ক্রমেই প্রেমের পরিণতি পায়। পরে বার্নি লিটলম্যান ও মার্জোরি ফিটারম্যান বিয়ের সিদ্ধান্ত নেন। এ বছরের ১৯মে এই দু'জনের বিয়ের আসর বসেছিল বৃদ্ধাবাসেই। বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতি এখন সেখানেই থাকেন।

বার্নি এবং মার্জোরি উভয়েই স্বাচ্ছন্দে জীবন যাপন করেছিলেন। পূর্ববর্তী জীবনসঙ্গীকে হারানোর আগে এঁরা উভয়ই ছয় দশক বিবাহিত জীবন অতিবাহিত করেন। যৌবনে একই সঙ্গে তাঁরা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছিলেন। কিন্তু একে অপরের প্রেমে পড়েননি।  কিন্তু বিধাতার লিখন ছিল অন্য। শেষে একশ বছরের বেশি বয়সে বার্নি এবং মার্জোরি নিজেদের অবলম্বন হয়ে উঠলেন। পেশাগতজীবনে বার্নি ছিলেন একজন প্রযুক্তিবিদ। মার্জোরি করতেন শিক্ষকতা। 

এই বিয়ের ঘোষণার সময় লিটম্যানের নাতনি, সারা সিকারম্যান, ইহুদি ক্রনিকলকে বলেছিলেন, "বিশ্বজুড়ে এত দুঃখ (এবং) ভয়। সেই সময় মানুষকে আনন্দ দেয় এমন কিছু ভাগ করতে পেরে ভালো লাগছে।" সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, "আজ আমার ১০০ বছর বয়সী দাদু তাঁর ১০২ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন! বার্নি লিটম্যান এবং মার্জোরি ফিটারম্যান ফিলাডেলফিয়ার একটি সিনিয়র লিভিং ফ্যাসিলিটিতে থাকেন। তাদের দু'জনেরই ছয় দশকের বেশি বিবাহিত জীবন ছিল। এরপরও ১০০ বছর বয়সে পের তারা প্রেমে পড়েছে।"

বিয়ের দায়িত্ব পালনকারী রাব্বি অ্যাডাম ওহলবার্গ ফক্স নিউজকে বলেছেন, "এই সময় আমি যেসব দম্পতিদের বিয়ে দিচ্ছি সেগুলির বেশিরভাগই কোনও না কোনোও ডেটিং অ্যাপে দেখে হয়েছে। আমি অনেক প্রাচীনপন্থী। এঁরা একই বিল্ডিংয়ে থাকেন, একে অপরকে দেখে প্রেমে পড়েছেন। তারপর বিয়ে। এরচেয়ে ভালো আর কী হতে পারে?"

বিয়ের অনুষ্ঠানটি ছিল একেবারেই ব্যক্তিগত। বার্নির পরিবারের চার প্রজন্ম এতে অংশ নেয়। ঐতিহ্যবাহী ইহুদি বিয়ের রীতি মেনে বিয়ের আসর জমজমাট ছিল। বার্নি এবং মার্জোরি উভয়কেই হুইলচেয়ারে করে অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছিল। সেইসময় নবদম্পতি আনন্দে উদ্ভাসিত ছিলেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া