সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Congress: এক দশক ক্ষমতায় কেসিআর, তেলেঙ্গানায় কীভাবে হাওয়া বদলালেন রেড্ডি?

Riya Patra | ০৩ ডিসেম্বর ২০২৩ ১২ : ৫০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রেবন্ত রেড্ডি। ভোট গণনার আগেই তিনি একপ্রকার নিশ্চিত ছিলেন নিজের এবং দলের জয় নিয়ে। রবিবার যে চার রাজ্যের ভোট গণনা হচ্ছে, তার মধ্যে তেলেঙ্গানা অন্যতম। এখানে লড়াই গেরুয়া শিবিরের সঙ্গে অন্য দলের নয়। বরং লড়াই চলছে বিআরএস-এর সঙ্গে কংগ্রেসের, এবং দিনের প্রথম ভাগের গণনা বলছে, হাত শিবিরের ঝুলিতে আসতে চলছে এই রাজ্য। এমনিতে দেশের নবতম রাজ্য তেলেঙ্গানা। রাজ্যের শুরু থেকে প্রায় এক দশক সেখানে ক্ষমতায় কেসিআর। একদিকে কেসিআর এর ক্ষমতা ধরে রাখার লড়াই,অন্যদিকে হাতের ক্ষমতা নিজের দিকে আনার লড়াই। আর রবিবারের সকালের পরিসংখ্যান বলছে এতে অনেকটা এগিয়ে গিয়েছে হাত শিবির। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কোন পরিকল্পনায় পট বদলে দিলেন তেলেঙ্গানার কংগ্রেসের মুখ রেড্ডি? ভোটের আগে রেবন্তের কাজের ধারা নিয়ে কিন্তু দলের ভেতরে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল। সকলেই একমত হননি তাঁর রণকৌশল নিয়ে। তবে তেলেঙ্গানার কংগ্রেসের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিআরএস এর শক্ত ঘাঁটি ভাঙতে তিনি যে পন্থায় উদ্যোগী হয়েছিলেন, তাতে যে তিনি সফল একথা মনে করছে রাজনৈতিক মহল। তেলেগু দশম পার্টির প্রাক্তন বিধায়ক রেড্ডি কংগ্রেসে আসেন ২০১৭ সালে। ২০২১ সালে তেলেঙ্গানার কংগ্রেস প্রধান হওয়ার পর থেকেই তিনি বারবার ময়দানে নেমেছেন নানা ইস্যুতে। পৌঁছে গিয়েছেন মানুষের একেবারে কাছে। ওয়াকিবহাল মহলের মতে, কংগ্রেসের কর্ণাটক মডেল থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি। নিজের রাজ্যে দলের ভেতর মতবিরোধ থাকলেও, কেসিআর বিরোধিতায় রেড্ডির উপস্থিতি হাইকমান্ডের নজর এড়ায়নি। দিনকয়েক আগেই তিনি জানিয়েছেন ১১৯ আসনের অন্তত ৮০টিতে জিতবে হাত শিবির। ১১৯ আসনের রাজ্যে ম্যাজিক ফিগার ৬০। নানা সংস্থার বুথফেরত সমীক্ষাও তেলেঙ্গানায় কংগ্রেসকেই এগিয়ে রেখেছিল। প্রতিবেদন লেখা পর্যন্ত কংগ্রেস সে রাজ্যে ৭০ আসনে এগিয়ে। ফলাফল পরিস্কার হয়ে যাবে আর কয়েকঘন্টায়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া