বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শীতে জুতো-মোজা পরলেই অস্বস্তি? এই সব ঘরোয়া উপায়ে নিমেষে ভ্যানিশ হবে পায়ের দুর্গন্ধ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫০Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: কায়দা করে জুতো পরেছেন। ঘণ্টা দুয়েক পর বন্ধুর বাড়ির আড্ডায় জুতো খুলে যেই না গদিতে বসেছেন, অমনি লজ্জার একশেষ! বন্ধুরা ততক্ষণে যা বোঝার বুঝে গিয়েছে। সকলের নাকে পৌঁছে গিয়েছে দুর্গন্ধ। আশপাশের লোকেদের চোখেমুখে ফুটে ওঠে বিরক্তি। আপনারও কি এই অভিজ্ঞতা হয়েছে? তাহলে শুধু আপনি একাই নয়, শীতকালে এই সমস্যায় ভোগেন অনেকেই। আসলে সারা বছর না পরলেও শীতে মোটামুটি সকলেই মোজা পরেন। এদিকে সারাদিন জুতো-মোজা পরে থাকলেই পায়ের দুর্গন্ধে নাজেহাল অবস্থা! তবে কয়েকটি ঘরোয়া উপায় মানলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। রইল তারই হদিশ-

জুতোর মধ্যে সামান্য বেকিং সোডা মাখিয়ে নিন। পরদিন জুতোর ওই অংশটি মুছে পরিষ্কার করে জুতা পরুন। দুর্গন্ধ থাকবে না। তবে চামড়ার জুতোয় বেকিং সোডা ব্যবহার করবেন না।

শীতকালেও অনেকের পা ঘেমে যায়। তাই সবার আগে পায়ের যত্ন প্রয়োজন। রোজ রাতে বাড়ি ফিরে উষ্ণ জলে নুন ফেলে পা ভিজিয়ে রাখুন। তারপর ভালে করে মুছে ময়েশ্চারাইজার লাগান।

সপ্তাহে একবার জুতো রোদে দিন। এতে জুতো যেমন ভাল থাকবে, তেমনই দুর্গন্ধও হবে না। প্রয়োজনে জুতোর মধ্যে ন্যাপথোলিন রাখতে পারেন। রাতে জুতোর মধ্যে এক টুকরো ফেব্রিক সফটনার সিট রেখে দিতে পারেন। পরদিন সেটি বের করে জুতো পরুন। গন্ধ একেবারে ভ্যানিশ হয়ে যাবে।

রোজ মোজা কাচার চেষ্টা করুন। পারলে ডেটল জল ব্যবহার করুন। কিংবা একাধিক মোজা কিনে মাঝে মধ্যে বদলে নিন। এতে সমস্যা অনেকটা মিটবে।তবে ভুলেও গন্ধ মোজায় পারফিউম স্প্রে করবেন না। এতে সমস্যা আরও বাড়তে পারে। মোজা পরার আগে ভাল করে পা ধুয়ে একটু বেকিং সোডা ঘষে নিতে পারেন।

স্নিকারস দুর্গন্ধমুক্ত রাখতে মাঝে মাঝে সামান্য নুন ছিটিয়ে দিন। এক টুকরো কাপড় বা তুলা লবঙ্গ তেলে ভিজিয়ে জুতার মধ্যে রেখে দিন সারারাত। জুতার দুর্গন্ধ দূর হবে। জুতোর মধ্যে কয়েকটি লবঙ্গ রাখলেও উপকার পাবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া