মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

ED seized huge amount money after raid in Mumbai and Ahmedabad

দেশ | আর্থিক তছরুপ মামলায় আহমেদাবাদ এবং মুম্বইয়ে তল্লাশি ইডির, বাজেয়াপ্ত সাড়ে ১৩ কোটি টাকা

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৭ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ১৯৬ কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায় আহমেদাবাদ এবং মুম্বইয়ের সাত জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবারের এই তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে সাড়ে ১৩ কোটি টাকা। গত ৭ নভেম্বর মালেগাঁও চওয়ান্নি থানায় নাশিক সমবায় ব্যাঙ্ক (নামকো)-এর বিরুদ্ধে সন্দেহভাজন আর্থিক লেনদেনের অভিযোগ দায়ের হয়। সেই মামলাতেই এই তল্লাশি ইডির।

নামকো-র বিরুদ্ধে অভিযোগ, তাদের ব্যাঙ্কে ১৪টি অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা জমা পড়েছে। মালেগাঁও পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে সিরাজ আহমেদ হারুন মেমন এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

ইডি সূত্রে খবর, ভুয়ো পরিচয়পত্র এবং ভুয়ো তথ্য ব্যবহার করে এই বিপুল পরিমাণ টাকা লেনদেন করার অভিযোগ উঠেছে সিরাজ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। তদন্তে নেমে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে নাসিক শাখায় আরও পাঁচটি অ্যাকাউন্টের হদিস মেলে। সবক’টি অ্যাকাউন্ট এক জনের নামেই। এমনই দাবি ইডির। নাসিক ব্যবসায়িক সমবায় ব্যাঙ্কে এ রকম ১৪টি এবং অন্য একটি ব্যাঙ্কে আরও পাঁচটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। 

ইডির দাবি, নগনি আক্রম মহম্মদ শফি এবং ওয়াসিম ভালিমহম্মদ ভেসানিয়া নামে দুই ব্যক্তির বিরুদ্ধে আমদাবাদ, মুম্বই এবং সুরাতে টাকা পাচারের অভিযোগ উঠেছে। মেহমুদ ভগদ নামে এক ব্যক্তির নির্দেশে টাকা লেনদেন কাজ করতেন বাকি দুই অভিযুক্ত। তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। এই মামলায় ইডি গত মাসে মুম্বই, সুরাট, আহমেদাবাদ এবং নাসিকের ২৫টি জায়গায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি-সহ পাঁচ কোটি টাকা বাজেয়াপ্ত করে।
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া