বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | তিনদিন ধরে কুয়োর ভেতর থেকে রহস্যময় আওয়াজ পাচ্ছিলেন স্থানীয়রা, তদন্ত করতেই সামনে এল শিউরে ওঠা দৃশ্য

Kaushik Roy | ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: থাইল্যান্ড-মায়ানমার সীমান্তের কাছে তাক প্রদেশের একটি গ্রামে এক অদ্ভুত ঘটনা। জানা গিয়েছে, প্রায় তিন দিন ধরে এলাকারই একটি কুয়োর ভেতর থেকে রহস্যময় আওয়াজ শুনতে পাচ্ছিলেন এলাকাবাসী। আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনেকেই। তাঁদের ধারণা ছিল, কুয়োতে কোনও অশুভ আত্মা বা ভূত আশ্রয় নিয়েছে। আওয়াজ ক্রমশ বেড়ে চলায় কেউই ধারে কাছে যেতে সাহস পাননি। পাশাপাশি, গ্রামের পাশের জঙ্গলের মধ্যে থাকা ওই কুয়োর কাছে রাতের অন্ধকার ও বন্য প্রাণীর ভয়ও ছিল। কিন্তু আওয়াজ না থেমে ক্রমশ জোরালো হতে থাকে। অবশেষে পুলিশকে খবর দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের তরফে।

 

 

পুলিশের তদন্তে সামনে আসে এক ভয়ানক ঘটনার খবর। তদন্তে জানা যায়, কুয়োর ভেতরের ওই ভুতুড়ে আওয়াজ আসলে ভেতরে আটকে পড়া এক ব্যক্তির আর্তনাদ। ওই ব্যক্তি, ২২ বছরের এক চীনা যুবক, তিন দিন আগে ওই কুয়োর ১২ মিটার গভীরে পড়ে গিয়েছিলেন। তাঁর হাতে চোট লেগে কবজি ভেঙে যায় এবং শরীরে একাধিক ক্ষত হয়। তিন দিন ধরে কুয়োর ভেতরে আটকে ছিলেন তিনি। খাবার তো দূরের কথা, জোটেনি সামান্য জলও।

 

 

এলাকাবাসীর কাছে সাহায্যের জন্য চিৎকার করছিলেন। কিন্তু গ্রামবাসীরা ভূতের ভয়ে কুয়োর কাছে যেতে সাহস পাননি। আওয়াজ ক্রমশ বেড়ে যাওয়ায় তারা বাধ্য হয়ে পুলিশকে ডেকে পাঠান। যুবককে উদ্ধার করার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গিয়েছে। কীভাবে ওই যুবক কুয়োতে পড়লেন তা জানতে পুলিশও তদন্ত করছে। তবে ওই যুবক বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের আতঙ্কের ভুতুড়ে আওয়াজের রহস্যের সমাধান হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া