বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বিমানের শৌচালয়ে উদ্দাম সঙ্গম যুগলের, গোটা ভিডিও ভাইরাল করে কাঠগড়ায় ক্রু সদস্যরা

Kaushik Roy | ০৬ ডিসেম্বর ২০২৪ ০১ : ১৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ১২ ঘণ্টার দীর্ঘ যাত্রা চলাকালীন বিমানের শৌচালয়ে উত্তাল যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন যুগল। কিন্তু তাঁরা জানতেন না গোটা ঘটনা ধরা পড়ছে ককপিটের সামনে থাকা ক্যামেরায়। সেই সঙ্গমের ভিডিও ফাঁস করে এবার কাঠগড়ায় সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের  ক্রু সদস্যরা। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।  জানা গিয়েছে, ব্যাংকক থেকে জুরিখগামী একটি বিমানে এই ঘটনা ঘটে। ১২ ঘণ্টার দীর্ঘ যাত্রা চলাকালীন ওই যুগল বিমানের প্রথম শ্রেণির কাছে একটি শৌচালয়ে যৌন সঙ্গমে লিপ্ত হন।

 

 

গোটা ঘটনাটি বিমানটির ককপিটের দরজার ওপরে থাকা লাইভ-ফিড ক্যামেরায় ধরা পড়ে। ককপিটের সামনে থাকা এই ক্যামেরাগুলি রেকর্ডিংয়ের জন্য নয়, সাধারণত সরাসরি সম্প্রচারের জন্য ব্যবহৃত হয়ে থাকে। অভিযোগ উঠেছে, বিমানের ক্রুয়ের এক সদস্য ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে গোটা ঘটনাটি রেকর্ড করেন। ফাঁস হওয়া ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 

 

 

সেখানে দেখা যায় একজন মহিলা তাঁর সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে রয়েছেন। সুইস এয়ারলাইন্সের মুখপাত্র জানিয়েছেন, কারোর ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা আমাদের নীতির বিরুদ্ধে। এয়ারলাইন্স সংস্থার তরফে ইতিমধ্যেই তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে ঘটনার কারণে সুইস এয়ারলাইন্সের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পেশাগত আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া