মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : ফের মাথার উপর ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ। আইএমডি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এর আগে ঘুর্ণিঝড় ফেঙ্গালের জেরে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পডুচেরিতে এর ল্যান্ডফল হওয়ার কারণে বিপদ থেকে রক্ষা পেয়েছিল পশ্চিমবঙ্গ। তামিলনাড়ুতে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছিল ফেঙ্গালের জন্য। এখনও চলছে তার ত্রাণকাজ।
তবে এবার ফের একবার নতুন করে সাবধানবানী শোনাল হাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এটি পশ্চিম-উত্তরপূর্বদিকে ক্রমশ করে যাবে। তবে এটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী কয়েকদিনের মধ্যেই। ফলে উপকূলের জেলাগুলিতে ১২ এবং ১৩ ডিসেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘুর্ণিঝড় ফেঙ্গালের পর এই নিম্নচাপ ফের নতুন করে মাথাব্যাথা তৈরি করতে পারে।
সমুদ্র থেকে এটি বর্তমানে প্রচুর শক্তি সঞ্চয় করছে। এরফলে তামিলনাড়ু থেকে শুরু করে তার পাশের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হবে। ইতিমধ্যেই এই এলাকাগুলিতে ফের জারি করা হয়েছে সতর্কতা। বিভিন্ন ফ্লাইওভারে সেই সময় যাতে কোনও গাড়ি না ওঠে তার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের শীর্ষকর্তারা ইতিমধ্যে শুরু করেছে বৈঠক। বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও তৈরি করা হচ্ছে। সমুদ্র তীরবর্তী স্থানগুলিকে ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে।
চেন্নাই মেট্রো রেলের সময়সীমা পরিবর্তন করা হবে বলেই খবর মিলেছে। বেশ কয়েকটি বিমানের সময়সূচিরও পরিবর্তন করা হবে। সমুদ্র উত্তাল হওয়ার ফলে মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের দিক পরিবর্তিত হলে তা বাংলার দিকেও আসতে পারে। সেজন্য জারি করা হয়েছে আগাম সতর্কতা। তবে যদি ফের ঝড়বৃষ্টির খেলা শুরু হয় তাহলে এর জেরে ফের বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ। এর জেরে যে শীতের আমেজ ভোগ করছেন বঙ্গবাসী সেখান থেকে তারা ফের বঞ্চিত হতে পারেন। তবে এই ঘুর্ণাবর্তের অভিমুখ কোন দিকে যাবে সেদিকেই এখন সকলের নজর থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?