বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫০Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ শীতের মৌসুমে শাক-সবজির বাজারে প্রায় চোখে পড়ে পালং শাক। নানা গুণে সমৃদ্ধ এ শাকে রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিন, আয়রন এবং মিনারেলস। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাড়কে করে মজবুত। ত্বক ও চুলের উজ্জ্বলতাও বাড়িয়ে দেয় বহুগুণ। আমরা সাধারণত পালং শাক সিদ্ধ বা তরকারি হিসেবেই রান্না করে থাকি। কিন্তু খেয়েছেন কি কখনো পালং শাকের জুস? যার গুণাবলী বহুগুণ বেশি।
পালং শাকের জুসে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিড্যান্ট। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পালং শাক খেলে যৌবন ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া প্রতিদিন সকালে খালি পেটে পালংশাকের জুস খেয়ে কমিয়ে ফেলা যাবে বাড়তি মেদ। আপনি চাইলে মাত্র ১ মাসের মধ্যেই পালংশাকের জুস খেয়ে ১০-১৫ কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন। পালংশাক ডায়াবেটিস এবং হাঁপানি রোগীদের জন্যও বেশ কার্যকরী। পালং শাকে রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্কের পাশাপাশি প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘটিয়ে বাইরের যে কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। সেই সঙ্গে শরীরকে সুস্থ রাখতেও দুর্দান্ত কাজ করে এই শাকের জুস। পালং শাকের মধ্যে কিছু উপকারী উপকরণ মিশিয়ে প্রতিদিন তার জুস পান করলে শরীরের ইমিউনিটি বাড়তে পারে, ক্য়ানসার কোষের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু এই শাকের রসে মিশিয়ে নিন আরও কিছু উপাদান। তবে ফলাফল পাবেন অনেক বেশি। পালং শাকে সঙ্গে টমেটোর রস মিশিয়ে পান করলে এটি শারীরিক দুর্বলতা , ক্লান্তিবোধ, অলসতা দূর করতে সাহায্য করে। এই উপকারী জুস প্রতিদিন পান করলে ত্বকের বলিরেখা দূর হয়। গোলমরিচ মিশিয়ে নিতে পারেন। পালং শাক খাওয়ার সময় যদি অল্প পরিমাণ গোটা গোলমরিচ মিশিয়ে জুস পান করেন, তাহলে ঠান্ডা লেগে কাশির প্রবণতা হ্রাস হবে তাড়াতাড়ি। আবার
পালং শাকের জুসের সঙ্গে গাজরের রস মিশিয়ে খেলে অ্যানিমিয়ার সমস্যা দূর হয়। এছাড়া ত্বক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে, শরীরের ক্ষত দ্রুত সেরে ওঠে। এই জুস তৈরির সময় কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করলে কিডনিতে পাথর তৈরির প্রবণতা দূর হয়ে যায়। দিনে দুবার করে খেলেই এর উপকারিতা নজরে পড়বে। নিয়মিত এই জুস খেলে ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমে। সেই সঙ্গে পালং শাকে কম ক্যালরি রয়েছে। যা ওজন কমাতেও সাহায্য করে। আপনি যদি স্থূলতার সমস্যায় ভোগেন, তাহলে প্রতিদিন পালং শাকের রস পান করা আপনার জন্য ভীষন স্বাস্থ্যকর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?