মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইউনূসের শান্তি পুরস্কার কেড়ে নেওয়া হোক, নোবেল কমিটিকে চিঠি বাংলার বিজেপি সাংসদের

RD | ০৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫৮Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: জ্বলছে বাংলাদেশ। মাসের পর মাস সেদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। পদক্ষেপ করতে ব্যর্থ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডঃ মুহাম্মদ ইউনূস। ওপার বাংলার হিন্দুদের শোচনীয় পরিণতিতে সোচ্চার বিজেপি। এবার ইউনূসকে দেওয়া শান্তি পুরস্কারের যৌক্তিকতা পুনর্মূল্যায়নের জন্য নোবেল কমিটির কাছে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। 

নোবেল কমিটিকে দেওয়া তাঁর চিঠি শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপি সাংসদ। সেখানে তিনি লেখেন, "মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে হিন্দুরা অনির্বচনীয় অত্যাচারের শিকার হচ্ছে। তারা ভীত। সেদেশে গণহত্যা চলছে, চরম নিপীড়িত হিন্দুরা। নোবেল কমিটি, একজন 'শান্তি বিজয়ী' কীভাবে এরকম হতে পারে? এই নৃশংসতার নিন্দা করতে এবং পুরস্কারের সততা বজায় রাখতে এখনই পদক্ষেপ করুন।#Justice For Hindus"

 

চিঠিতে জ্যোতির্ময় সিং মাহাতো লিখেছেন, "যাঁর বিরুদ্ধে হিংসা ও অবিচারের দাগ সেইরকম এক ব্যক্তিকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের মর্মান্তিক বিড়ম্বনা তুলে ধরতে আমি বাধ্য হচ্ছি। এই চিঠিটি বিশেষভাবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে গুরুতর নৃশংসতার কথা তুলে ধরা হচ্ছে। ডক্টর ইউনূস, ক্ষুদ্রঋণ নিয়ে তাঁর কাজের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত, তবে এখন মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ সংগঠিত করা বা চোখ বুঝে থাকার জন্য অভিযুক্ত। অন্তর্বর্তীকালীন সরকারে তাঁর নেতৃত্বে হিন্দু সম্প্রদায় অকথ্য ভয়াবহতার সম্মুখীন হয়েছে..."

বিজেপি সাংসদ নোবেল কমিটিকের কাছে, "ডঃ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান হিংসার নিন্দা" করার আহ্বান জানিয়েছেন। লিখেছেন যে "নীরবতা জটিলতা বাড়াবে।" কমিটির কাছে তাঁর দাবি, "এই মর্যাদাপূর্ণ সম্মানের প্রাপকরা যাতে তাঁদের সারাজীবন সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখেন তা নিশ্চিত করতে মানদণ্ড অন্তর্ভুক্ত করতে হবে।"

সাংসদের চিঠিতে উল্লেখ, "হিন্দুদের বাড়িঘর এবং মন্দির ধ্বংস, ধর্ষণ এবং নৃশংস হত্যা বাংলাদেশে ধর্মীয় হিংসাদ্ধির বিবরণ তুলে ধরে। ধর্মীয় অধিকারের দমন, হিন্দু উৎসব যেমন দুর্গাপুজোয় ভয় দেখানো, চাঁদাবাজি এবং সর্বজনীন উদযাপনের উপর নিষেধাজ্ঞা, সংখ্যালঘু নেতাদের নিপীড়ন, আইনি ও শারীরিক হুমকি হিন্দু নেতাদের নিশানা করেছে।, যেমন ইসকনের প্রতিনিধি চিন্ময় কৃষ্ণ দাসকে গুরুতরভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।" চিঠিতে তাঁর সংযোজন, "এই নৃশংসতা... সন্ত্রাসের একটি প্রাতিষ্ঠানিক প্রচারণার অংশ, যেখানে সরকারের বিরুদ্ধে মৌলবাদী কার্যকলাপে নির্বিচার সমর্থনের অভিযোগ রয়েছে৷ এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডঃ ইউনূসকে গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে অভিহিত করে নিন্দা করেছেন।"

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া