মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১কেজির সোনার বিস্কুট-২৩ কোটির বেশি নগদ, ভারতের এই মন্দিরে ভক্তদের দান চমকে দেবে

RD | ০৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভক্তদের দানে খবরের শিরোনামে রাজস্থানের চিতোরগড়ের সানওয়ালিয়া শেঠ মন্দির। প্রতি অমাবশ্যায় এই মন্দিরে দানসামগ্রী উন্মোচন করা হয়। এবার সেই দানের বাক্স খুলতেই চক্ষুচড়ক। দানের নগদ, সামগ্রী গুণতে ঘন্টার পর ঘন্টা পেরোচ্ছে। কয়েকদিনের গণনায় এই মন্দিরের দানবাক্সে জমা হয়েছে ২৩ কোটি টাকার বেশি নগদ, ১ কেজি ওজনের সোনার বিস্কুট, রূপোর পিস্তল ও হাতকড়া। 

দুই মাসের ব্যবধানে মন্দিরের কোষাগার খোলা হয়েছে। অনুদানের পরিমাণ এতটাই বেশি যে তা ধাপে ধাপে গণনা করা হচ্ছে। প্রথম ধাপের গণনায় ১১.৩৪ কোটি টাকা নগদ পাওয়া যায়। দ্বিতীয় ও তৃতীয় ধাপে মেলে যথাক্রমে ৩.৬০ এবং ৪.২৭ নগদ। শেষপর্যন্ত তা বেড়ে দাঁড়ায় ২৩ কোটির বেশি টাকায়। দান বাক্সে জমা টাকা, অনলাইন দান এবং অনুদান কক্ষ থেকে সংগৃহীত সোনা ও রূপোর সামগ্রীর ওজন ও মূল্যায়ন চলছে।

চিতোরগড় থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে চিতোরগড়-উদয়পুর হাইওয়েতে অবস্থিত, সানওয়ালিয়া শেঠ মন্দিরটি বৈষ্ণব ভক্তদের অন্যতম প্রিয়। মন্দিরের উৎপত্তি ১৮৪০ সালে, যখন ভোলারাম গুর্জার নামে একজন দুধওয়ালা ঈশ্বরের স্বপ্নাদেশে গ্রামে মাটির তলা থেকে ভগবান কৃষ্ণের তিনটি মূর্তির অবস্থান প্রকাশ করেছিল। মাটি খননের ফলে তিনটি মূর্তি পাওয়া যায়। যা পরবর্তীতে মন্দাফিয়া, ভাদসোদা এবং চাপড়ে স্থাপণ করা হয়েছিল। মন্দাফিয়া মন্দির বর্তমানে শ্রী সানওয়ালিয়া ধাম নামে পরিচিত।

সানওয়ালিয়া ধামের শ্রীকৃষ্ণের মন্দিরটি বৈষ্ণব অনুসারীদের মধ্যে নাথদ্বারার পরেই সবচেয়ে সম্মানিত তীর্থস্থানগুলির একটিতে পরিণত হয়েছে। স্থানীয় বিশ্বাস অনুসারে, বিখ্যাত হিন্দু কবি মীরাবাইও এই মন্দিরে প্রার্থনা করেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া