বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৫Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ সন্তানকে বড় করার ক্ষেত্রে বাবা-মায়ের অন্যতম চিন্তার বিষয় হল তার শারীরিক বিকাশ ঠিকভাবে হচ্ছে কি না। অনেক সময়ই দেখা যায় বাবা-মা বাচ্চার উচ্চতা ঠিকভাবে বাড়তে না দেখে খুব চিন্তায় থাকেন। বাজারচলতি নানা ধরনের হেলথ ড্রিংকসের দিকে ঝোঁকেন তারা। তবে শুনলে হয়তো অবাক হবেন, ঘরে তৈরি এই প্রোটিন পাউডার সহজেই আপনার সন্তানের ইমিউনিটি শক্তিশালী করার পাশাপাশি ওর উচ্চতাকেও বাড়িয়ে দেয়। বাচ্চার উচ্চতা বা ওজন বেশিরভাগ ক্ষেত্রেই জিনগত। তবে কিছু ক্ষেত্রে ভিটামিন বা মিনারেসলের অভাবেও এমনটা হয়ে থাকে। আর উচ্চতা না বাড়া কমিয়ে দিতে পারে শিশুর আত্মবিশ্বাসও। দেখুন এক্ষেত্রে কীভাবে ঘরোয়া উপায়েই আপনি করতে পারবেন সমাধান।
৫০ গ্ৰাম সাদা তিল, ২০০ গ্ৰাম মাখানা, ১০০ গ্ৰাম আমন্ড বাদাম ও ১০০ গ্ৰাম মৌরি নিন। প্যান গরম হলে এইসব উপকরণগুলো একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিন। সুগন্ধ বেরোলে নামিয়ে নিন। ঠান্ডা করতে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে পাউডার তৈরি করুন। রোজ সকালে ব্রেকফাস্টে দুধের সঙ্গে দু'চামচ এই প্রোটিন পাউডার মিশিয়ে খাওয়ান। আপনার সন্তানের ইমিউনিটি শক্তিশালী করার পাশাপাশি হজম ক্ষমতা ও স্মৃতিশক্তিও বাড়বে। উচ্চতা ঠিকভাবে বাড়তে শুরু করবে।
তিল দেখতে ছোট হলেও এটি ঔষধি গুণে ভরপুর। আমাদের রোজকার খাবারেও তিলের বীজ ব্যবহার করা যেতে পারে। এটি শরীরে উষ্ণতা প্রদানে কার্যকর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে।তিল শুধু শরীরকে সুস্থই রাখে তা নয়, এটি খেলে শরীর পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন বি ও ই, ক্যালসিয়াম ও আয়রনের মতো নানা পুষ্টিকর উপাদান পায়। তিল নানা ভাবে খাওয়া যায়। তিলেই ‘সিস্যামোলিন্স’ এবং ‘সেসামিন’ নামক অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে যথেষ্ট পরিমাণে। এই দু’টি উপাদান অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়। ক্যালশিয়ামের পরিমাণ বেশি, তাই এই খাবার হাড়ের জন্যও ভাল। এ ছাড়া তিলের মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম, ফসফরাস। ক্যালশিয়ামের পাশাপাশি এই দু’টি খনিজও হাড়ের জোর বাড়িয়ে তুলতে সাহায্য করে। বয়সকালে হাড়ের ঘনত্ব স্বাভাবিক থাকলে অস্টিয়োপোরোসিসে আক্রান্ত হওয়ার ভয় কমে। মাখানা দুধে ভিজিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মাখানায় প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা হজমশক্তি ভাল রাখে।মাখানাতে অ্যালকালয়েডের মতো পুষ্টি উপাদান রয়েছে। যা আপনার হার্টকে ভাল রাখতে সাহায্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?