বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ১১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জন্মহার কমছে সিঙ্গাপুরে। ক্রমাগত কমতে থাকা জন্মহার নিয়ে চিন্তিত সে দেশের প্রশাসন। শুধু সিঙ্গাপুর নয় জন্মহার নিয়ে চিন্তায় দক্ষিণ কোরিয়া, জাপান, চিন, হংকংয়ের মতো দেশ। সন্তান পালনে উৎসাহ দিতে নানা পদক্ষেপ করেছে বিভিন্ন দেশ। তাতেও কোনও পরিবর্তন হয়নি পরিস্থিতির। এ বার সিঙ্গাপুর নিয়ে উদ্বেগের বার্তা দিলেন টেসলাকর্তা ইলন মাস্ক। তাঁর মতে, পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে সিঙ্গাপুর এবং আরও অনেক দেশ।
২০২৩ সালে সিঙ্গাপুরের জন্মহার কমে দাঁড়িয়েছে ০.৯৭ শতাংশ। এর ফলে দেশের জনসংখ্যা কমছে দ্রুতহারে। জনসংখ্যায় ভারসাম্য বজায় রাখতে জন্মহার ২.১ শতাংশ। এক্স (সাবেক টুইটার)-এ এই তথ্য শেয়ার করেছেন মারিও নওফল নামক এক ব্যবহারকারী। সেখানে মাস্ক লিখেছেন, ''সিঙ্গাপুর (এবং আরও অনেক দেশ) বিলুপ্ত হয়ে যাবে।''
২০২১ সালে সিঙ্গাপুরের জন্মহার ছিল ১.১২ শতাংশ। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ১.০৪ শতাংশ। ক্রমশ কমতে থাকা জন্মহারের চিত্রটা সবচেয়ে উদ্বেগজনক দক্ষিণ কোরিয়াতে। ২০২৩ সালে সে দেশের জন্মহার ছিল ০.৭ শতাংশ। বিশ্বের আর কোনও দেশে জন্মহার এত কম নয়। পরিসংখ্যান আরও বলছে, এই পরিস্থিতি চলতে থাকলে ২০২৫ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার জন্মহার ০.৬৫ শতাংশে পৌঁছে যাবে। দক্ষিণ কোরিয়ার জন্মহার কমে আসার নেপথ্যে অন্যতম কারণ অর্থনীতি। দেশের জনগণ সঞ্চয়ী হয়ে উঠেছে। সন্তান পালন করার দায়িত্ব কেউ নিতে চাইছেন না। সন্তান জন্ম এবং লালনপালনে উৎসাহ দিতে নানা রকম পদক্ষেপ করেছে সে দেশের সরকার। জন্মহার কমেছে চিনেও। সেখানে জনগণের মধ্যে বিয়ে করে সংসার পাতার প্রবণতাই কমে এসেছে। সন্তানের জন্মও দিতে চাইছেন না অনেকে। সরকারের তরফে এ বিষয়ে জনগণকে নানা ভাবে উৎসাহ দেওয়া হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?