মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | একদিনে ৫৭৯ চাকরি, দেশের এই আইআইটির পড়ুয়াদের কেরিয়ারের শুরুতেই দারুণ সাফল্য

Riya Patra | ০৬ ডিসেম্বর ২০২৪ ২০ : ২৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: দেশের আইআইটি গুলিতে চলছিল ক্যাম্পাসিং। দেশ এবং বিদেশের সংস্থাগুলি এসে পড়ুয়াদের ইন্টারভিউর মাধ্যমে চাকরি দিয়ে থাকে। দিনকয়েক আগেই আইআইটি খড়গপুরে প্রথমদিনেই বিপুল চাকরির অফার চর্চার শিরোণামে এসেছিল।  ২৮ ঘণ্টার মধ্যে ৮০০ জন পড়ুয়া চাকরি মিলেছিল। এবার শিরোণামে আইআইটি কানপুর। সেখানে একদিনে ৫৭৯ জন পড়ুয়া চাকরি পেয়েছেন। 

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরে ক্যাম্পাসিংয়ের প্লেসমেন্ট এবং প্রি-প্লেসমেন্টের প্রথম দিনেই বিপুল সংখ্যক পড়ুয়ার চাকরি মিলেছে। এর মধ্যে ১৩জন আন্তর্জাতিক সংস্থায় বড় মূল্যের চাকরি পেয়েছেন।  প্রথম দিনে মাইক্রোসফট, টেক্সাস ইন্সট্রুমেন্টস, ডেটাব্রিক্স, গুগল, আমেরিকান এক্সপ্রেস, এসএলবি এবং ডয়েচে ব্যাংকের মতো ৭৪টি সংস্থা পড়ুয়াদের ক্যাম্পাসিংয়ে এসেছিল। 

কানপুর আইআইটির ডিরেক্টর মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, একদিনে এই বড় সংখ্যক প্লেসমেন্ট কানপুরের একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং আমাদের ছাত্রদের দক্ষতাকে তুলে ধরে। তিনি পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন। উচ্ছ্বসিত পড়ুয়ারাও।

অন্যদিকে, আইআইটি খড়গপুর সূত্র খবর, পয়লা ডিসেম্বরে ২০২৪-২৫ সালের ব্যাচের প্লেসমেন্ট শুরু হয়েছে। প্রথমদিনে প্রথম পর্বেই ৮০০ জন পড়ুয়া চাকরির অফার পেয়েছেন। তাঁদের মধ্যে ন'জন পড়ুয়া বার্ষিক এক কোটি টাকা বেতনের চাকরি পেয়েছেন। একজন পড়ুয়া বার্ষিক ২.১৪ কোটি টাকা বেতনের চাকরির অফার পেয়েছেন। যা আইআইটি খড়গপুরের প্লেসমেন্টের ইতিহাসে সর্বোচ্চ। 
অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, ক্যাপিটাল ওয়ান, ডেটাব্রিকস, ডিই শ-র মতো বড় বড় বহুজাতিক কোম্পানিতে চাকরির অফার পেয়েছেন বহু পড়ুয়া। সফটওয়্যার, ব্যাঙ্কিং, ফিনান্স, কোর ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি পেয়েছেন পড়ুয়ারা। আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারি জানিয়েছেন, পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কেরিয়ার ডেভলপমেন্ট সেন্টার গড়ে তোলা হয়েছে। ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কনক্লেভ আয়োজিত হচ্ছে। বর্তমানে চাকরির বাজার সংকুচিত হলেও প্রথমদিনেই রেকর্ড ভাঙা চাকরির অফারে যারপরনাই খুশি পড়ুয়ারা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া