মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ ডিসেম্বর ২০২৪ ২০ : ২২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কিছুটা অস্বাভাবিক মনে হলেও এটাই বাস্তব। ভালোবাসা, বিয়ে, পরিবার ও সন্তান উৎপাদনে দেশের নয়া প্রজন্মকে উৎসাহদানে "ভালোবাসা শিক্ষা" (Love Education) দেওয়ার জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছে চিনা প্রশাসন। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে ক্রমশ কমছে জন্মহার। যা নিয়েই আশঙ্কায় বেজিং। জন্মহার বৃদ্ধিতে তাই এচিনা প্রশাসন এই পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ভারত চিনকে ছাপিয়ে গিয়েছে। চিনের বর্তমানে ১.৪১ বিলিয়ন জনসংখ্যা রয়েছে। চিনের জনসংখ্যা দ্রুত কমছে। যা সেদেশের সরকারের সম্পদ এবং অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা। ৬০ বছর বা তার বেশি বয়সী চিনের জনসংখ্যা ২০২৩ সালে ২৯৬.৯৭ মিলিয়নে পৌঁছেছে, যা তার মোট জনসংখ্যার প্রায় ২১.১ শতাংশ। ২০২২ সালে যা ছিল ২৮০.০৪ মিলিয়ন।
জিয়াংসু সিনহুয়া পত্রিকা জানিয়েছে, চিনের জনসংখ্যা বৃদ্ধির বড় চালক কলেজের শিক্ষার্থীরা। তবে বিবাহ ও ভালোবাসার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। প্রকাশনাটিতে বলা হয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর উচিত বিবাহ ও ভালোবাসা বিষয়ক শিক্ষা কোর্স চালু করে শিক্ষার্থীদের এই বিষয়ে শিক্ষা প্রদানের দায়িত্ব নেওয়া। এই পদক্ষেপগুলো 'স্বাস্থ্যকর ও ইতিবাচক বিবাহ এবং সন্তান জন্মদানকারী সাংস্কৃতিক পরিবেশ' তৈরি করতে সহায়তা করবে।
শুধু চিনেই নয়। এশিয়ার আরও দুই রাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়াতেও ভালোবাসায় জড়াতে অনাগ্রহী ছেলে মেয়েরা। অর্থনৈতিক অবস্থা, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও কাজের চাপই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
চিনে ভালো কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া বেশ কষ্টসাধ্য। ফলে তরুণরা পড়ার চাপে প্রেমের সম্পর্কে জড়াতে বেগ পাচ্ছে বলে সমীক্ষায় উঠে এসেছে। এছাড়াও দেখা যাচ্ছে যে, ক্রমবর্ধমান যুব বেকারত্ব এবং জীবনযাত্রার উচ্চ ব্যয় মানুষকে গাঁটছড়া বাঁধতে এবং সন্তান জন্মদানে নিরুৎসাহিত করেছে।
চিনের জনসংখ্যা সংক্রান্ত চ্যালেঞ্জ তার এক-সন্তান নীতির ফলে চাপে পড়েছে। যদিও ২০১৩ সালে দম্পতিদের দু'টি সন্তান এবং ২০২১ সালে তিনটি সন্তানের অনুমতি দেয়। এই ব্যবস্থা থাকা সত্ত্বেও, বিবাহ নিবন্ধনের সংখ্যা টানা নয় বছর ধরে কমেছে। তবে, ২০২৩ সালে এই হারে সামান্য উত্থান লক্ষ্য করা যায়।
চিন প্রশাসন জন্মহার বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে উন্নত প্রসবকালীন সহায়তা পরিষেবা, শিশুর যত্ন ব্যবস্থা এবং শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানে সহায়তা জোরদার করা। জিয়াংসু সিনহুয়া প্রকাশনা বলেছে, "কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে বিবাহ এবং প্রেম শিক্ষা কোর্সের মাধ্যমে কলেজ ছাত্রদের বিবাহ এবং প্রেম শিক্ষা প্রদানের দায়িত্ব গ্রহণ করা উচিত।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?