বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৪ ২০ : ১৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: একলা চলো নীতি! গত কয়েক বছরে সোলো ট্রিপ বা একলা ভ্রমণ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ইদানীং মহিলারা সোলো ট্রাভেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রোজের কর্মব্যস্ততা, ব্যক্তিগত জীবনের এক রাশ দায়িত্ব পালনের মাঝে খানিকটা বিরতি নিয়ে নিজের সঙ্গে সময় কাটাতে, বলা ভাল, নিজের সম্পূর্ণ স্বাধীনতায় একা ঘুরে বেড়ানোর তাগিদ ক্রমশ বাড়ছে। তবে একা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় নজর রাখা জরুরি। যার জন্যতম নিজেকে নিজেই নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত রাখা। আপনিও কি সামনেই সোলো ট্রিপের প্ল্যান করছেন? তাহলে দেশের মধ্যে কোথায় যেতে পারেন? রইল ৫ জায়গার হদিশ-
হৃষীকেশ- একদিকে হিমালয়, অন্যদিকে স্রোতসিনী গঙ্গার মন ভোলানো রূপ। উত্তরাখণ্ডের শান্ত নিরিবিলি ঋষিকেশে কয়েক দিন একা কাটাতেই পারেন। আধ্যাত্মিকতা থেকে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ নিতে পারবেন এই শৈল শহরে। আশেপাশের লছমন ঝুলা, ত্রিবেনী ঘাট সহ সন্ধের গঙ্গা আরতির চাক্ষুষ করার সুযোগ পাবেন।
উদয়পুর- পাহাড় ও হ্রদের মাঝে রাজস্থানের উদয়পুর বরাবরই পর্যটকদের পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকে। রাজস্থানের সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য থেকে হ্রদের নৌকো ভ্রমণ, সবমিলিয়ে উদয়পুর ‘সোলো ট্রিপ’-এর জন্য পারফেক্ট ডেস্টিনেশন। দু-তিন দিনের মধ্যে সিটি প্যালেস, পিছোলা হ্রদ, জগ মন্দির-সহ পুরনো হাভেলি ঘুরে নিতে পারেন। বাড়তি পাওনা হতে পারে রাজস্থানি নাচ, গানও।
পুদুচেরি- চারিদিকে বিস্তৃত নীল সমুদ্র, শান্তির ছায়ায় মোড়ানো আশ্রম— পুদুচেরির আবহ যে কোনও বয়সের মানুষেরই মন ভাল করে দেয়। তামিলনাড়ুর এই জায়গার আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে ফরাসি কলোনির স্মৃতি। যেখানে হেঁটে ঘুরে বেড়ালে মনে হবে যেন দেশের বাইরে রয়েছেন। এছাড়াও সমুদ্রের ধারে দারণ সব ক্যাফেতে বসে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সাক্ষী থাকতে পারেন।
কাসোল- হিমালয়ের কোলে নিজেকে খুঁজে পেতে দিন কয়েকের জন্য চলে যেতে পারেন হিমাচলের কাসোলে। কুল্লু জেলার পার্বতী উপত্যকার জনপ্রিয় হিল স্টেশন এই কাসোল। ভারতের মিনি ইজরায়েল বলা হয় এই শৈলশহরকে। এখানে অ্যাডভেঞ্চার ট্রেক কিংবা পাহাড়ের কোলে টেন্টের মধ্যে রাত কাটানোর সুযোগও পাবেন।। হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন আরেক শৈল শহর মানালি থেকেও।
ভারকালা- নীল জলরাশির পাশ দিয়ে হেলে পড়া নারকেল গাছ, সবুজ টিলা। ঠিক যেমন বিদেশের কোনও সমুদ্র সৈকত। এমন দৃশ্যের সাক্ষী থাকতে পারেন কেরলের ভারকালায়। ভ্রমণার্থীদের প্রকৃতির মাঝে নিজের মতো কাটানোর জন্য অন্যতম প্রিয় এই বিচ। এখানে আয়ুর্বেদিক ম্যাসাজের অভিজ্ঞতাও নিতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?