মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: অভিজিৎ দাস ০৬ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দেশের কোনও শহর থেকে প্রকাশিত গবেষণাপত্রের গুণমান কী রকম সেই সংক্রান্ত একটি তালিকা প্রতি বছর প্রকাশ করে নেচার ইনডেক্স। ২০২৪ সালে প্রকাশিত সেই তালিকায় কলকাতা দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে। বিশ্বের ২০০টি শহরের মধ্যে ৮৪তম স্থানে রয়েছে কলকাতা। প্রথম স্থানে রয়েছে চিনের বেজিং।
দেশের মোট গবেষণাপত্রের মধ্যে ১২.৫ শতাংশ অবদান কলকাতার। বেঙ্গালুরুর অবস্থান কলকাতার ঠিক পরেই। অর্থাৎ ক্রমতালিকায় ৮৫। প্রথম একশোয় রয়েছে মুম্বইও। ৯৮তম স্থানে রয়েছে ভারতের বাণিজ্য নগরী। রাজধানী দিল্লি রয়েছে ১২৪তম স্থানে। হায়দরাবাদের অবস্থান ১৮৪। ক্রমতালিয়া এডিনবরা, হেলসিঙ্কি, জেনিভার মতো শহর রয়েছে কলকাতারও অনেক পরে।
তালিকায় একাধিপত্য বজায় রেখেছে চিন। রাজধানী বেজিং রয়েছে তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে শাংহাই। পঞ্চম স্থানে রয়েছে নানজিং। অষ্টম স্থানে রয়েছে গুয়াংঝাউ এবং নবম স্থানে রয়েছে উহান। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে নিউ ইয়র্ক এবং বস্টন।
বিজ্ঞান গবেষণায় বহু দিন ধরেই অবদান রেখে চলেছে কলকাতা। ১৮৭৬ সালে মহেন্দ্রলাল সরকারের হাত ধরে স্থাপিত হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। ভারতীয় গবেষণায় এই প্রতিষ্ঠানের অবদান অনেক। ১৯৩০ সালে সিভি রামন এখানে গবেষণা করেই রামন এফেক্টের জন্য নোবেল পুরষ্কার পান। বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস ১৯২৪ সালে অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে হাত মিলিয়ে বোস-আইনস্টাইন তত্ত্বের আবিষ্কার করেন। ১৯৩১ সালে স্থাপিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট (আইএসআই) ভারতীয় গবেষণায় অবদান রেখে চলেছে এখনও। এ ছাড়াও শহরের আরও অনেক এমন প্রতিষ্ঠান রয়েছে যারা বিজ্ঞানের প্রতি অবদান রেখে চলেছে এখনও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?