বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made remedy made by candle and many more things can easily prevent crack heels within seven days

লাইফস্টাইল | শীতে আসতেই পা ফেটে চৌচির? মোমের সঙ্গে এইসব মিশিয়ে মাখলেই ত্বক হবে মসৃণ ও কোমল

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪৯Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ শীত পড়ার সঙ্গে সঙ্গেই টান ধরছে ত্বকে। যার জেরে কি আপনার গোড়ালি ফেটে বিচ্ছিরি হতে শুরু করেছে? তার মানে আপনি পায়ের যত্ন নিচ্ছেন না। যেভাবে মুখের বা চুলের যত্ন নেন শীতকালে তার চেয়েও বেশি যত্ন নেওয়া উচিত পায়ের। কারণ, আপনার পা কিন্তু ধুলোবালির সংস্পর্শে বেশি আসে। তবে এখনও খুব দেরি হয়নি, আজ থেকেই যদি আপনি প্রচেষ্টা শুরু করেন, তা হলে তীব্র শীতেও পা থাকবে মখমলি কোমল। জেনে নিন কীভাবে কোমল করবেন পায়ের ত্বককে। 

প্রথমে পায়ের পাতাকে পরিষ্কার করে নেওয়া জরুরী। একটি লেবুর অর্ধেক অংশে একটি ছোট পাতার শ্যাম্পু কেটে দিয়ে দিন। ভাল করে পায়ের‌ পাতার সব জায়গায় রগড়ে নিন। ঈষৎ উষ্ণ গরম জলে পা ডুবিয়ে রাখুন পাঁচ মিনিট। পা ধুয়ে জল ঝরিয়ে নিয়ে শুকনো করে মুছে নিন। পায়ের পাতা টিস্যু দিয়ে মুছে নিন। একটি কাচের বাটিতে এক চামচ করে ভেসলিন ও বেকিং সোডা দিন। একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে দিন। এক চামচ নারকেল তেল দিন। ৪-৫টি মোমবাতি ভেঙে টুকরো করে দিয়ে দিন। একটি পাত্রে জল দিয়ে গরম হতে দিন। তার উপর সমস্ত উপকরণগুলো দিয়ে রাখা বাটিটি বসিয়ে রাখুন। জল ফুটতে শুরু করলে বাটির উপকরণগুলোও গলে মিশে যেতে থাকবে। চামচে করে নেড়ে দিন। মোমের সুতো তুলে ফেলে দিন। গরম ও গলে যাওয়া অবস্থায় একটি ব্রাশে করে পায়ের পাতায় লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে একটি চামচ করে তুলে দিন মোমের মিশ্রণ। বাচ্চাদের মতো পায়ের পাতা তুলতুলে নরম হয়ে যাবে।

নারকেল তেল আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।শুষ্ক ত্বকে আর্দ্রতার জোগান দেয়। এছাড়া আপনার ত্বকের মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে সাহায্য করে।এছাড়াও আপনার ত্বকের ভিতরে গিয়ে পুষ্টির জোগান দেয়। শীতকালে ত্বকের যত্নে প্রেটলিয়াম জেলি অনবদ্য কাজ করে। প্রতিদিন গোড়ালিতে প্রেটলিয়াম জেলি দিলে পা ফাটার সমস্যা দূর হয়। প্রেটোলিয়াম জেলির মতো অনুরূপভাবে নারকেল তেল দিয়ে রাতে হালকা করে মালিশ করুন,এই পদ্ধতি আপনি বেশ কয়েকদিন মেনে চললে গোড়ালি ফাটার থেকে অনেকটাই স্বস্তি পাবেন,আর অবশ্যই পা চকচকেও হবে। তাই নারকেল তেলের ব্যবহার গোড়ালি ফাটার সমস্যায় গুরুত্বপূর্ণ সমাধান।

তাছাড়া যাদের পা ফাটার সমস্যা খুব বেশি ভোগায়, তাদের রাস্তায় বের হওয়া মানেই মোজার সঙ্গে পা ঢাকা জুতো পরুন। বিশেষ করে গোড়ালি ঢাকা জুতো।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া