মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পশ্চিমবঙ্গ সীমান্তে তুর্কির তৈরি ড্রোনে নজরদারি বাংলাদেশের! হাইএলার্ট ভারতের

RD | ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ল ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো। সূত্রের খবর, পড়শি দেশ সীমান্ত অঞ্চলে তুর্কির তৈরি বায়রাক্টার টিবি২ ড্রোন মোতায়েনের খবর পেয়েছে। গোয়েন্দাদের কাছে খবর ছিলই যে, শেখ হাসিনার পতনের পর সীমান্ত এলাকায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে। তারপরই পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে ড্রোনের খবর বেশ তাৎপর্যবাহী। 

সূত্রের খবর, প্রতিবেশী দেশটি সীমান্ত অঞ্চলে তুর্কির তৈরি বায়রাক্টার টিবি২ ড্রোন মোতায়েনের খবর পেয়েছে। এইসব ড্রোনগুলো এবাংলাদেশের ৬৭তম সেনাবাহিনী গোয়েন্দা তথ্য, নজরদারি ও হাল্তা স্ট্রাইকের জন্য পরিচালনা করে। বায়রাক্টার টিবি২ ড্রোন হল একটি অ্যানম্যানড কমব্যাট এরিয়াল ভেহিকল। অর্থাৎ এটি যুদ্ধ করতে সক্ষম। এটি তৈরি করেছে তুরস্কের বেকার কোম্পানি। যদিও বাংলাদেশের তরফে দাবি করা হয়েছে যে, ড্রোন মোতায়েনের বিষয়টি প্রতিরক্ষা উদ্দেশ্যে। তবে, সীমান্তের মত স্পর্ষকাতর অঞ্চলে এই ধরনের উন্নত ড্রোন ওড়ানোর কৌশলগত তাৎপর্য নয়াদিল্লি উপেক্ষা করেনি।

গোয়েন্দাদের মতে, বিচ্ছন্নতাবাদী শক্তি শেখ হাসিনার শাসনকালে অনেকটাই অবদমিত ছিল। কিন্তু, বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর সেই সব জঙ্গিগোষ্ঠীগুলো ফের মাথাচাড় দিয়েছে। মূলত তারা ভারত সামীন্তেই কার্যকলাপ বাড়ানোর চেষ্টা করছে। গোয়েন্দা তথ্য অনুয়ায়ী, সন্ত্রাবাদী গোষ্ঠী এবং চোরাচালান নেটওয়ার্কগুলি ভারতে অনুপ্রবেশের জন্য বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগাচ্ছে।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে ভারতীয় এ গোয়েন্দা আধিকারিক বলেছেন, "হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর, সীমান্ত এলাকায় ভারত বিরোধী নানা কর্মকাণ্ড বেড়েছে। ভারতীয় সীমান্তের কাছে সেদেশের রাজনৈতিক অস্থিরতা এবং উন্নত ড্রোন মোতায়েনের মত বিষয়ে জোরদার সতর্কতা প্রয়োজন"

বায়রাক্টার টিবি২ ড্রোন ও কৌশলগত প্রভাব
নজরদারি বৃদ্ধি ও হালকা আক্রমণের লক্ষ্যে চলতি বছরের শুরুতে বাংলাদেশ বায়রাক্টার টিবি২ ড্রোন কিনেছিল। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজির তথ্য অনুযায়ী ১২টি ড্রোনের বরাত দেওয়া হয়েছিল ও ৬টি অপরেশনাল রয়েছে। 

ভারতের প্রতিক্রিয়া
বাংলাদেশে অস্থিরতা ও সীমান্ত এলাকায় ড্রোন নজরদারির প্রেক্ষিতে ভারতীয় সশস্ত্র বাহিনী ইতিমধ্যেই কঠোর সতর্কতা জারি করেছে। সশস্ত্র বাহিনীর কাছে হেরন টিপির মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন মোতায়েন করার এবং সীমান্ত অঞ্চলে পাল্টা ড্রোন অভিযান জোরদার করার বিকল্প রয়েছে।

একজন সিনিয়র প্রতিরক্ষা আধিকারিক বলেছেন, "আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেব।" ভারত, বাংলাদেশের পরিস্থিতি নজরে আন্তর্জাতিক ক্ষেত্রে গোয়েন্দা-আদান-প্রদান প্রক্রিয়া এবং সহযোগিতারও সুবিধা নিচ্ছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া