মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অধিবেশন চলার মাঝেই তীব্র অশান্তি-বাদানুবাদ। শুক্রবার রাজ্যসভার অধিবেশন চলার সময় বাদানুবাদ চলল বহুক্ষণ। ঘটনার সূত্রপাত রাজ্যসভায় সাংসদের আসন থেকে টাকা উদ্ধারের ঘটনায়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভির জন্য যে আসন নির্দিষ্ট, সেই সিট নম্বর ২২২ থেকে উদ্ধার হয়েছে টাকার বান্ডিল। উল্লেখ্য, কংগ্রেস নেতা, আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি তেলেঙ্গানা থেকে কংগ্রেসের সাংসদ নির্বাচিত হয়ে সংসদে এসেছেন।
সূত্রের খবর, মূল ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। রাজ্যসভার অধিবেশন শেষ হওয়ার পর, অন্যান্য দিনের মতোই চলে নিয়মমাফিক তল্লাশি। উচ্চকক্ষে নিয়মমাফিক তল্লাশি চালানোর সময়, আচমকা কংগ্রেস সাংসদের নির্দিষ্ট আসনে টাকার বান্ডিল উদ্ধার হয়। শুক্রবার একথা রাজ্যসভায় জানান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, গোটা ঘটনার তদন্ত হবে এবং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেই তদন্ত প্রক্রিয়া।
শুক্রবার একথা রাজ্যসভার চেয়ারম্যান সর্বসমক্ষে বলার পরেই শুরু হয় বিবাদ। গোটা ঘটনায় একপ্রকার হতবাক অভিষেক নিজে। তিনি জানিয়েছেন, গতকাল অর্থাৎ বৃহুস্পতিবার তিনি যখন সংসদে গিয়েছিলেন তাঁর কাছে ছিল ৫০০টাকার নোট। তিনি কখন সংসদের কক্ষে ঢোকেন, কখন বেরোন, কতক্ষন ক্যান্টিনে ছিলেন সবকিছুর বিবরণ দিয়েই জানান, গোটা ঘটনায় তিনি হতবাক, বিস্মিত। বলছেন, এমন ঘটনা এত বছরে তিনি কখনও শোনেননি। উল্লেখ্য, সিঙ্ঘভি জানিয়েছেন তিনি বৃহস্পতিবার মোট ৩ মিনিট সংসদের উচ্চকক্ষে এবং ৩০ মিনিট কাটিয়েছিলেন ক্যান্টিনে।
ঘটনায় ইতিমধ্যে সুর চড়িয়েছে হাত শিবির। স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন কংগ্রেস সাংসদরা। মল্লিকার্জুন খাড়গে সাফ জানিয়েছেন, তদন্তে তাঁর কোনও আপত্তি নেই, কিন্তু তদন্ত যখন চলছেই তখন চেয়ারম্যানের সাংসদের নাম উল্লেখ করা উচিত ছিল না বলে তাঁর মত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?