সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৬ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকাল থেকেই বেশ ঠান্ডার মেজাজ। সকালের দিকে ভালই শীত অনুভব করছিল। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে এই অনুভূতি বেশিদিনের নয়। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৬ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা। শনিবার আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তুরে হাওয়ার জোর বাড়তেই কমেছে তাপমাত্রা। ফলে বেড়েছে ঠাণ্ডার আমেজ। তবে এই পারদপতন সাময়িক। সোমবার থেকে ফের ধাক্কা খাবে ঠাণ্ডা। আবারও বাড়বে তাপমাত্রার পারদ। ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে, দক্ষিণবঙ্গের আট জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। সপ্তাহান্তে দার্জিলিঙের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও আগামী তিন দিনে তাপমাত্রা কিছুটা কমে ফের আবার দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবারের মধ্যে বরফ পড়তে পারে উত্তরের কিছু অংশে।
অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা মহারাষ্ট্রে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তামিলনাডু, পুদুচেরিতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। তুষারপাতের সম্ভাবনা জম্বু–কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?