মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যখন ইচ্ছা শেষ করা যাবে গ্র্যাজুয়েশন, নির্দিষ্ট সময় রইল না আর, উচ্চশিক্ষায় একগুচ্ছ নয়া নির্দেশিকা আনল ইউজিসি

Kaushik Roy | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৪ : ১৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উচ্চশিক্ষায় একগুচ্ছে নয়া নির্দেশিকা আনল ইউজিসি। বৃহস্পতিবার এক খসড়া নির্দেশিকা প্রকাশ করে উচ্চশিক্ষায় একগুচ্ছ পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, এই প্রক্রিয়াগুলি কার্যকর হলে সুবিধা হবে পড়ুয়াদের এবং তাঁদের পড়াশোনার প্রতি উৎসাহ আরও বাড়বে। বর্তমানে স্নাতক শেষ করতে সময় লাগে তিন বছর, নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কোথাও কোথাও চার বছর। স্নাতকোত্তর শেষ করতে সময় লাগে এক বছর কিংবা দু’বছর। এদিন নির্দেশিকায় জানানো হয়েছে, পড়ুয়ারা ইচ্ছে মত স্নাতক শেষ করার সময় বাড়াতে বা কমাতে পারবেন। কেউ চাইলে নির্দিষ্ট সময়ের আগেই কোর্স শেষ করে ফেলতে পারেন আবার কেউ চাইলে নির্ধারিত সময়ের পরে গিয়েও শেষ করতে পারেন।

 

 

তবে এই নিয়ম লাগু হবে শুধুমাত্র স্নাতক স্তরে। এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে Accelerated Degree Programme (ADP) and Extended Degree Programme (EDP)। এছাড়াও বলা হয়েছে, উচ্চমাধ্যমিক স্তরে কোনও পড়ুয়ার যে কোনও পাঠ্যক্রম নিয়েই পড়াশোনা করুক না কেন উচ্চশিক্ষায় বেছে নেওয়া যাবে খুশি মত বিষয়। শুধুমাত্র পর্যাপ্ত নম্বর থাকলেই হবে। একই ব্যবস্থা থাকছে স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রেও। গ্র্যাজুয়েশনের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশনের বিষয়ের কোনও সম্পর্ক না থাকলেও বাধা নেই। নিজের ইচ্ছে মত বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন পড়ুয়ারা। সবথেকে বড় বিষয় কারোর যদি দুটি বিষয়ে উৎসাহ থাকে সেই পড়ুয়া চাইলে দুটি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন।

 

 

 

 

সেক্ষেত্রে বিষয়ের কোনও নির্দিষ্ট কম্বিনেশনও লাগছে না। অঙ্ক-ইতিহাস অথবা বাংলা-জীবনবিজ্ঞান নিয়ে একসঙ্গে পড়াশোনা করার সুবিধা থাকছে। কেরিয়ার গড়তে সুবিধা হবে এরকমও একাধিক বিষয় নিয়েও পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। তবে ইউজিসির এই নয়া নির্দেশিকা প্রকাশের পর এর বিরোধিতা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর মতে, নয়া নির্দেশিকার পর উচ্চশিক্ষা চালাতে খরতচের পরিমাণ বাড়বে অনেকটাই। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘ইউজিসির সদ্য প্রকাশিত ড্র্যাফ্ট রেগুলেশনস দেখে মনে হল এর সাধ অনেক, কিন্তু সাধ্যের বিষয়ে সে নিশ্চুপ’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া