মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ২৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দিনে এক, রাতে আরেক। সকালে শিক্ষকতা এবং রাতে খাবার ডেলিভারি! এভাবেই দিন যাপন বিহারের এক স্কুল শিক্ষকের। সরকারি চাকরি করেও কেন খাবার ডেলিভারির মত কাজের প্রয়োজন পড়ছে ওই শিক্ষকের? অনেকের মতে, এ হেন ঘটনা সে রাজ্যে শিক্ষকদের করুণ অবস্থাতাই তুলে ধরে।
শিক্ষক অমিত কুমার। তাঁর কঠিন জীবনসংগ্রামের কথা নেট দুনিয়ায় ভাইরাল। সকালে বাচ্চাদের পড়িয়ে রাতে খাবার ডেলিভারি করে একটি বহুজাতিক সংস্থার হয়ে। তাও স্ত্রীর পরামর্শে। সংসার চালাতে খাবার ডেলিভারি বয়ের পেশাই বেছে নিয়েছেন অমিত।
বিহারের একটি সরকারি স্কুলে অমিত কুমার পার্শ্ব শিক্ষক হিসাবে কর্মরত। বেতন মাসে মাত্র ৮ হাজার টাকা। এই অগ্নিমূল্যের বাজারে ওই অল্প টাকায় সংসার চালানো দায়। তাই সংসার চালাতে ডেলিভারি বয়ের পেশাই ভরসা এই শিক্ষকের।
২০১৯ সালে, অমিত সরকারি চাকরির পরীক্ষা দেন। ১০০-র মধ্যে পান ৭৪ নম্বর। দীর্ঘ অপেক্ষা, করোনা অতমারীর পর ২০২২ সালে বিহারের ভাগলপুরের কুমার পরিবারে খুশির খবর আসে। পরিবারের বড় ছেলে অমিত কুমার পায় সরকারি চাকরি। অমিতের কথায়, "আড়াই বছর পেরিয়ে গেলেও বেতনের টাকা বাড়েনি। স্কুলের অন্যান্য শিক্ষকরা বেতন পাচ্ছেন ৪২,০০০ টাকা, সেখানে আমি পাই মাত্র ৮ হাজার টাকা। কাজের কোনও কমতি নেই। অথচ তাঁরা আমার তুলনায় পাঁচ গুণ বেশি বেতন পান। এই অবস্থায় সংসার চালাতে বহুজাতিক খাবার সরবারকারী সংস্থার ডেলিভারি বয়ের কাজকেই বেছে নিয়েছি।"
অমিতের দাবি, চলতি বছরের শুরুতে অমিত এবং অন্যান্য পার্শ্ব শিক্ষকরা চার মাস বেতন পাননি। ফলে সংসার চালাতে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল। কিন্তু ঋণের টাকায় আর কতদিন চলা যায়। শেষপর্যন্ত তাই স্ত্রীর পরামর্শে, খাবার সরবারহ কর্মী হিসাবে ওই বহুজাতিক সংস্থায় যোগ দেন।
অমি কুমার বলেছেন, 'আমি যে টাকা মাইনে পাই তাতে আমি সংসার চালাতে পারছি না। আমি যদি নিজে না খেতে পারি, তাহলে আমার ভবিষ্যৎ প্রজন্মকে কী করে খাওয়াবো? আমাকে আমার বৃদ্ধ মায়ের দেখভাল করতে হয়। তাই আমি দু'টি কাজ করতে বাধ্য হচ্ছি।'
এ খবর জানাজানি হতেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। একজন অভিভাবক প্রশ্ন, "শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড, তাঁদের কেন পরিবারের ভরণপোষণের জন্য সংগ্রাম করতে হবে?" শিক্ষকদের এই অবস্থা হলে ছাত্রদেরও হাল খারাপ হবে। অনেকের মতে, শিক্ষকরা অতিরিক্ত পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েন। ফলে পড়াশুনোও ভালো হয় না। এই অবস্থা বিহারের শিক্ষাক্ষেত্রে অপর্যাপ্ত শিক্ষক ও তাঁদের দুরাবস্থার কথাই প্রমাণ করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?