মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দেবেন্দ্র ফড়নবিস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসলেন, তৃতীয় বারের জন্য। উপস্থিত রইলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হাজির রইলেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত-সহ অন্তত ৪২ হাজার অতিথি। ২হাজার আসন আলাদা করা ছিল হাইপ্রোফাইল অতিথিদের জন্য। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল চারহাজার পুলিশ।
আর বৃহস্পতিবারই দীর্ঘদিন আলোচনা করে, জল্পনা জিইয়ে রেখে, শেষমেশ সমঝোতায় রাজি হলেন একনাথ শিন্ডে। ফড়নবিস মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই, তারই সঙ্গে উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ শিন্ডে। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পাওয়ারও। আজাদ ময়দান সাক্ষী রইল কিছুটা বদলের মহারাষ্ট্র মসনদের নয়া দফার সূচনার।
তিনটি দলের সমন্বয়ে তৈরি হচ্ছে মহাযুতি সরকার। একদিকে বিজেপি, অন্যদিকে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি।
বুধবারই দেবেন্দ্র ফড়নবিস, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার আনুষ্ঠানিকভাবে মহারাষ্ট্রের গভর্নর সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁদের সমর্থনের চিঠি পেশ করে মহাযুতি সরকার গঠনের দাবি জানান।
তবে শেষমুহূর্ত পর্যন্ত জল্পনা জিইয়ে রেখেছিলেন শিন্ডে। শপথের দিন সকালে সাংবাদিক বৈঠকে ভাষণ দিয়ে উদয় সামন্ত দাবি করেছেন যে, দলের বিদায়ী সব মন্ত্রীরা বুধবার একনাথ শিন্ডের কাছে গিয়েছিলেন যাতে তাঁকে নতুন মহারাষ্ট্র সরকারে যোগদান করতে রাজি করানো যায়। সকলেই জানিয়ে দেন যে, শিন্ডেকে উপ-মুখ্যমন্ত্রী পদ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি বলা হয় যে, উনি মন্ত্রী পদে শপথ না নিলে দলের কোনও বিধায়কই মন্ত্রীত্ব গ্রহণ করবেন না।
অন্যান্য মন্ত্রীরা কখন শপথ নেবেন? এই প্রসঙ্গে গেরুয়া শিবিরের এক নেতা জানান, সম্ভবত বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে মন্ত্রী পরিষদ শপথ নেবেন, যাতে প্রশাসনিক ব্যাঘাত এড়াতে পারা যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?