মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অসম সরকারের বড় সিদ্ধান্ত, হোটেল-পাবলিক প্লেসে গোমাংস খাওয়া-বিক্রি নিষিদ্ধ

RD | ০৫ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অসম সরকার রেস্তোরাঁ, হোটেল-সহ পাবলিক প্লেসে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকেই র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে। বিজেপি শর্মা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও সোচ্চার কংগ্রেস সহ অন্যান্য় বিরোধী রাজনৈতিক দলগুলো। এই সিন্ধান্ত ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিযোগ তাদের।  

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, "কোনও রেস্তোঁরা বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া ওই মাংস কোনও পাবলিক ফাংশন বা পাবলিক প্লেসেও পরিবেশন করা হবে না। তাই আজ থেকে আমরা হোটেল, রেস্তোরাঁ এবং পাবলিক প্লেসে গরুর মাংস খাওয়া পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আগে আমরা মন্দিরের কাছে গরুর মাংস খাওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন আমরা এটি পুরো রাজ্যজুড়ে বলবৎ করছি।"

গরুর মাংস নিষিদ্ধ- বিরোধী শিবিরের বক্তব্য

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ, লোকসভায় অসমের জোরহাট আসন থেকে নির্বাচিত। তিনি, হিমন্ত বিশ্ব শর্মার পদক্ষেপকে ঝাড়খণ্ডে বিজেপির হারের সঙ্গে যুক্ত করেছেন। হিমন্ত বিশ্ব শর্মা সেই নির্বাচনের সহ-ইনচার্জ ছিলেন। গৈগৈ বলেছেন যে, "ঝাড়খণ্ডে, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি লজ্জাজনকভাবে হেরেছে। সেই ক্ষতির ঢাকতেই মুখ্যমন্ত্রী এখন ষড়যন্ত্রে নেমেছেন। আমি বিশ্বাস করি যে, ঝাড়খণ্ডের মানুষ যেভাবে ঘৃণা ও অনুপ্রবেশকারীদের রাজনীতিকে পরাজিত করেছে, আসন্ন নির্বাচনে একইভাবে অসমের মানুষ হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতিবাজ সরকারকে শাস্তি দেবে।" 

সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান অসম সরকারের সিদ্ধান্তকে "মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ" বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, "এটি স্বাধীনতার অধিকারের পরিপন্থী এবং সরকার যদি ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ অব্যাহত রাখে তাহলে গোটাজাতি স্বৈরাচারের পথে এগিয়ে যাবে। দেশে বিভিন্ন সংস্কৃতি, ধর্মের মানুষ রয়েছে। এই ধরনের সিদ্ধান্ত সংবিধানের পরিপন্থী।"

শিবসেনা (উদ্ধব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, "আরএসএস নেতারা বলেছেন যে এই দেশে খাবারের উপর কোনও নিষেধাজ্ঞা থাকা উচিত নয়> যদি তাঁরা অসমে নিষেধাজ্ঞা জারি করেন তবে কেন গোয়া, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরে তা করা হয়নি? এসব রাজ্যেও তো তাদের সরকার আছে। সেখানে গরুর মাংস নিষিদ্ধ করলেন না কেন? শুধু অসম কেন?"

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপি সাংসদ রামেশ্বর তেলি গরুর মাংস নিষিদ্ধ করার জন্য অসমের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন "আমি অসমের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।" 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া