বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made natural face pack made with multani mitti and rose petals can remove dark spots and make your skin glowing beautiful

লাইফস্টাইল | শীতে তৈলাক্ত ত্বকের উজ্জ্বলতা বাড়াবে মাটি, ঘরোয়া এই ফেস প্যাকেই দাগছোপ দূর হয়ে ফিরবে জেল্লা 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৮Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার বহুকাল ধরেই চলে আসছে। ত্বকের বিভিন্ন সমস্যায় মুলতানি মাটির ব্যবহার অভাবনীয়। মুলতানি মাটি ত্বকের হাল ফেরাতে যে বেশ কার্যকরী ভূমিকা নেয়, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে আয়ুর্বেদেও এই প্রাকৃতিক উপাদানটির ব্যবহার চোখে পড়ে। তাই তো এর কদর কখনও কমেনি।
মুলতানি মাটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করতে এবং অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে। আপনি যদি তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে চান, তাহলে এই ফেসপ্যাকটি আপনার জন্য দারুণ। মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশে, এটি ত্বকের হাইড্রেশনের মাত্রা ঠিক রাখে। জেনে নিন কীভাবে বানাবেন এই ফেস প্যাক।

মুলতানি মাটির কয়েকটি ডেলা একটি পাত্রে রাখুন। গুঁড়ো হলে দু'চামচ মুলতানি মাটি দিন। একটি গোটা গোলাপ ফুলের পাপড়িকে ছিঁড়ে দিন। এক চামচ গোলাপ জল ও অর্ধেক লেবুর রস দিন। সঙ্গে এক কাপ জল দিন। সমস্ত উপকরণগুলো ৪-৫ ঘন্টা ঢাকা দিয়ে ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন এই ফেস প্যাক। স্নানের আগে মুখ ও গলায় এই প্যাক লাগিয়ে আধঘন্টা অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 

গোলাপ ফুলের পাপড়ির মধ্যে যা যা গুণ রয়েছে, সবগুলোই পাবেন গোলাপ জলের মধ্যে। সাধারণ গোলাপ জল টোনার হিসেবে কিংবা ফেসপ্যাকে মিশিয়ে ব্যবহার করা হয়। ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখা, সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ত্বককে ক্ষয়ের হাত থেকে সুরক্ষিত করতে সাহায্য করে গোলাপ ফুল। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টস এবং মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে গোলাপ ফুলের মধ্যে। রুক্ষ, শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে এবং ত্বকে তেলের মাত্রা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে গোলাপ ফুল। ত্বকের তেল-ময়লা পরিষ্কার করে 
ত্বকের জ্বালাভাব কমাতে মোক্ষম দাওয়াই মুলতানি মাটি। জেল্লা হয় দেখার মতো। প্রাকৃতিক ভাবে এক্সফোলিয়েশন করে এই মাটি। ত্বক থাকে শীতল এবং তরতাজা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া