মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৫ ডিসেম্বর ২০২৪ ২১ : ১০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবিস। তবে, একনাথ শিন্ডে তাঁর ডেপুটি হিসেবে শপথ নেবেন কিনা সে বিষয়ে এ দিন দুপুর পর্যন্ত কোনও নিশ্চতা নেই। বুধবার রাতের মধ্যে শপথের বিষয়টি জানাবেন বললেও কিছুই জানা যায়নি। এসবের মধ্যেও মহাযুতি জোটের উপর চাপ বজায় রাখছে শিন্ডের দল। শিবসেনা নেতা উদয় সামন্ত জানিয়েছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী এবং দলের সুপ্রিমো একনাথ শিন্ডে বৃহস্পতিবার নতুন মহারাষ্ট্র সরকারে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ না নিলে দলের নির্বাচিত বিধায়কদের কেউই কোনও মন্ত্রী পদ গ্রহণ করবেন না। এদিকে এ দিন দুপুরে বিজেপির রাজ্য নেতাদের বেশ কয়েকজন শিন্ডের ভারসার বাড়িতে গিয়েছেন তাঁকে ডেপুটি পদে শপথের জন্য রাজি করাতে।
শপথের দিন সকালে সাংবাদিক বৈঠকে ভাষণ দিয়ে উদয় সামন্ত দাবি করেছেন যে, দলের বিদায়ী সব মন্ত্রীরা বুধবার একনাথ শিন্ডের কাছে গিয়েছিলেন যাতে তাঁকে নতুন মহারাষ্ট্র সরকারে যোগদান করতে রাজি করানো যায়। সকলেই জানিয়ে দিয়েছেন যে, শিন্ডেকে উপ-মুখ্যমন্ত্রী পদ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে, উনি মন্ত্রী পদে শপথ না নিলে দলের কোনও বিধায়কই মন্ত্রীত্ব গ্রহণ করবেন না।
এ যাত্রায় মুখ্যমন্ত্রী পদ মেলা অসম্ভব। অসন্তুষ্ট শিবসেনা নেতা একনাথ শিন্ডে। গত শুক্রবারই সাতারা জেলায় নিজের গ্রামে চলে যান তিনি। তারপরই জ্বরে কাবু হন বিদায়ী মুখ্যমন্ত্রী।
বহু টালবাহানার পর দেবেন্দ্র ফড়নবিসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের শপথ অনুষ্ঠানটি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় দু'সপ্তাহ পর হতে চলেছে। মহারাষ্ট্রের ভোট গত ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল এবং ২৩ নভেম্বর ফলাফল ঘোষণা করা হয়েছিল।
২৪৪ আসনের মহারাষ্ট্র বিধানসভায় মহাযুতি জোট ২৩৫টি আসন জেতে। এই জোটের শরিক বিজেপি একাই ১৩২টি আসনে জেতে। দেবেন্দ্র ফড়নবিসের শিবসেনা তুলনায় কম আসন পায়। জেতে ৫৭ আসনে। ৪১টি বিধায়ক জয়ী হয় অজিত পাওয়ারের দলের। ফলে সংখ্যার নিরিখে ফড়নবিসকেই মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। এদিকে বিজেপি-পাওয়ার এক হলে শিন্ডের সমর্থনও লাগবে না সরকার গঠনের ক্ষেত্রে।
উদয় সামন্ত বৃহস্পতিবার ঘোষণা করেন যে, ধনুক-তীর প্রতীকে কর্পোরেশন জেলা পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?