মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | একসঙ্গে চার সন্তান প্রসব, সদ্যোজাতদের মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ দম্পতি

Pallabi Ghosh | ০৫ ডিসেম্বর ২০২৪ ২০ : ৫৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পরেই সন্তানের কামনা করছিল দম্পতি। দীর্ঘ সাতবছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছিলেন তরুণী। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে ঘনিয়ে আসে বিপদ। হাসপাতালেই সদ্যোজাতদের মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ দম্পতি, গোটা পরিবার। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহারানপুরে। বিয়ের সাত বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তরুণী। কয়েক ঘণ্টার মধ্যে দুই সন্তানের মৃত্যু হয়। বাকি দু'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তারা ভর্তি হাসপাতালে। মৃত দুই সদ্যোজাতের মধ্যে একজন মেয়ে, অন্যজন ছেলে ছিল। 

পরিবার সূত্রে খবর, ২০১৭ সালে মীনু আর সুমিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের একবছর পরেই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন মীনু। কিন্তু একবছর পরেই কন্যাসন্তানের মৃত্যু হয়। তারপর থেকেই সন্তানের মুখ দেখার জন্য মুখিয়ে ছিলেন। দীর্ঘ অপেক্ষার পর কয়েক মাস আগে জানা যায় তিনি অন্তঃসত্ত্বা। পরীক্ষা করে দেখা যায়, মীনু তিন সন্তানের মা হতে চলেছেন। 

কিন্তু হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। যার মধ্যে দু'জন মেয়ে, দু'জন ছেলে ছিল। পরিবারের তরফে আরও জানানো হয়েছে, ছ'মাসের মাথায় চার সন্তানের জন্ম দেন মীনু। সদ্যোজাতরা অত্যন্ত দুর্বল বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে দু'জনের মৃত্যু হয়। সদ্যোজাতদের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া