বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৫ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩৬Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ বয়স বাড়লে হাঁটুর ব্যথাও বাড়ে। বাড়ির বয়স্ক সদস্যদের দেখলেই তা বোঝা যায়। বসলে উঠতে পারেন না। আবার তাড়াতাড়ি বসতেও পারেন না। তার উপর শীতকালে তাদের ভোগান্তি চরমে পৌঁছে যায়। এই সময় এমন যন্ত্রণা হয় যে, দু’দিন বিছানা ছেড়ে উঠতেই পারেন না অনেকে। চলাফেরা করাও দুরূহ হয়ে ওঠে। বয়সজনিত কারণে এমনিতেই পায়ের পেশিগুলি নমনীয়তা হারাতে থাকে। ফলে পেশি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায়। তার উপর ঠান্ডায় এই ব্যথার পোয়াবারো। আর্থ্রাইটিসের মতো রোগের জন্মও হয় এই ভাবেই। ওজন বেশি হলে কিন্তু এই সমস্যা অকালেই দেখা দিতে শুরু করে। কড়া কড়া ওষুধ ছাড়াও এই ধরনের ব্যথাবেদনা সারানোর কিছু ঘরোয়া উপায়ও রয়েছে। বাড়িতে তৈরি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি এই তেল কিন্তু বেশ উপকারী হতে পারে এক্ষেত্রে। জানুন কীভাবে বানাবেন।
দু'কাপ সরষের তেল গরম করতে দিন। হালকা গরম হতে শুরু করলে ৪-৫টি লবঙ্গ ও এক চামচ করে জোয়ান ও মেথি দিয়ে দিন। ফুটতে থাকলে ছোট ছোট রসুনের কোয়া ৭-৮টি গোটা অবস্থায় দিয়ে দিন। ভাল করে ফোটান। সমস্ত উপকরণগুলোর রং পাল্টে না যাওয়া ও সুগন্ধ না বেরোনো পর্যন্ত ফোটাতে হবে। গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হলে একটি কাচের বোতলে ভরে রাখুন। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে হাঁটু, কোমর ও বিভিন্ন জয়েন্টে মালিশ করে দিন। ব্যথা থেকে মুক্তি পাবেন সহজেই।
কেবল রান্নার স্বাদ বৃদ্ধি করতেই নয়, ব্যথার দাওয়াই হিসাবেও রসুনের জুড়ি মেলা ভার। গাঁটের ব্যথা থেকে শুরু করে আরও বহু রকমের যন্ত্রণার উপশমে রসুন কাজে আসে। রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান, যা পেশিতে রক্ত চলাচলে সাহায্য করে। পেশির নমনীয়তা ফিরিয়ে আনে। রসুন-তেল ব্যবহার করেন অনেকেই। রসুনে ডায়ালাইল ডিসালফাইড ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ব্যথা কমাতে খুব কার্যকরী। তাই অনেকে রসুনের তেল ব্যথায় মালিশ করেন। এছাড়া কাঁচা রসুন দিয়ে ভাত খেলে ব্যথা উপশমে উপকার পাবেন। লবঙ্গে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা সংক্রমণ ঠেকাতে সাহায্য করে। ফলে ফ্লু-সহ সংক্রমণজনিত ব্যথা কমাতে লবঙ্গ খুব কার্যকরী। বাতের ব্যথা থেকে চোট-আঘাত বা ঠান্ডা লেগে গায়ে-হাত-পায়ে ব্যথা কমাতে প্রাথমিকভাবে ঘরোয়া তেল ভীষন কার্যকরী। তারপরেও ব্যথা না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?