রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | জরুরি অবস্থায় তখন হুলুস্থূল, কী হয়েছে? প্রশ্ন করতেই সহকর্মীকে অদ্ভুত জবাব দঃ কোরিয়ানের

RD | ০৫ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ জরুরি অবস্থা ঘোষণা ঘিরে তখন অগ্নিগর্ভ দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পদক্ষেপের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ চলছে রাজধানী সিওল সহ সেদেশের সর্বত্র। এসবের মধ্যেই চিন্তিত এক কানাডিয়ান তাঁর দক্ষিণ কোরিয় সহকর্মীকে সেদেশের অবস্থা নিয়ে জিজ্ঞেস করেছিলেন টেক্ট ম্যাসেজে। জবাব শুনে অবশ্য হতবাক হয়ে পড়েন ওই কানাডিয়ান। যা নিজেই সোশাল মাধ্যমে তুলে ধরেছেন ওই ব্যক্তি। 

তখন সিওলে বিক্ষোভ ছড়িয়েছে। দুনিয়াজুড়ে সেখবর সম্প্রচারিত হচ্ছে। এই অবস্থায় কানাডিয়ান জ্যাক ফোরজে তাঁর  দক্ষিণ কোরিয় সহকর্মীকে ম্যাসেজে লেখেন, "আরে, দক্ষিণ কোরিয়ায় আজ কী হচ্ছে?" যা দেখেই, সেই দক্ষিণ কোরিয় মেসেজে লেখেন,  "নিশ্চিত নই, লিগ অফ লিজেন্ডস খেলছি।" এই উত্তর কিছুটা অবাক করেছিল জ্যাককে। সে আরও জানাতে ফের লেখেন, "দক্ষিণ কোরিয় প্রশাসন সামরিক আইন ঘোষণা করেছে, নাকি অন্য কিছু?" পাল্টা তাঁর সহকর্মীর প্রতিক্রিয়া ছিল হাস্যকর। লেখেন, "লিগ অফ লিজেন্ডস।" অর্থাৎ তাতেই বুঁদ সে।

 

উল্লেখ্য, "লিগ অফ লিজেন্ডস" হল একটি জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া গেম যা রায়ট গেমস দ্বারা তৈরি করা হয়েছে। ২০০৯ সালে এই গেম বাজারে আসে। তারপরই তা জনপ্রিয় হয়ে ওঠে। পরে এই গেম বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক এবং ব্যাপকভাবে খেলা গেমগুলির একটিতে পরিণত হয়েছে।

জ্যাক তাঁর সহকর্মীর সঙ্গে মেসেজ চালাচালির বিষয়টি স্ক্রিনশট করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। নেটমাধ্যমে ওঠে হাসির রোল। রাজনৈতিক অস্থিরতার সময়ে লিগ অফ লিজেন্ডস-এর জন্য কোরিয়ান লোকের অগ্রাধিকারকে অনেকেরই মনে হয়েছে অত্যন্ত সম্পর্কযুক্ত। অন্যরা পরিস্থিতি নিয়ে মজা করা, কৌতুক এবং হালকা মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। 

একজন নেট ব্যবহারকারী লিখেছেন, "অস্বস্তিহীন। ময়েশ্চারাইজড। খুশি তাঁর লীগে। ফোকাসড। সমৃদ্ধ।" অন্য একজন মন্তব্য করেছেন, "আমি মনে করি আমার পরিচিত প্রত্যেক কোরিয়ান এই রকমই। আশ্চর্যজনক মানুষ।" আবার কেউ লিখেছেন, "এটি হাস্যকর। তবে এটাই স্পষ্ট হল যে কীভাবে রোজগার সংবাদ লোকেদেরকে ততটা প্রভাবিত করে না যতটা আমরা ভাবি।" একজন রসিকতা করে লিখেছেন, "অন্য কিছু জিজ্ঞাসা করুন, উত্তর এখনও লিগ অফ লিজেন্ড-ই হবে।"

প্রেসিডেন্ট ইউন সুক ইওল মঙ্গলবারই দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করেছিলেন। প্রসিডেন্টের যুক্তি ছিল, কমিউনিস্ট প্রভাব ও পড়শি দেশ উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের মদতে বিরোধী শক্তি দক্ষিণ কোরিয়ায় ক্ষমতা দখলের ছক কষেছে। ফলে জরুরি অবস্থা জারি ছাড়া দেশরক্ষার কোনও উপায় ছিল না। ওই আইন বাস্তবায়িত করার দায়িত্ব দেওয়া হয় সে দেশের সেনাপ্রধান জেনারেল পার্ক আন-সু-কে। ৪৪ বছরের এই প্রথমবার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পদক্ষেপে দেশজুড়ে প্রবল বিক্ষোভের সৃষ্টি হয়। ছড়িয়ে পরে অশান্তি। শেষপর্যন্ত অবশ্য দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ৩০০ সদস্যের মধ্যে ১৯০ জন সামরিক আইন জারির বিরুদ্ধে পাল্টা প্রস্তাব পাশ করেন। ফলে জরুরি অবস্থা প্রত্যাহারে বাধ্য হন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া