মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ ডিসেম্বর ২০২৪ ২০ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ৬ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার হলিডে, ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভীমরাও রামজি আম্বেদকরের মৃত্যুবার্ষিকীকে মহাপরিনির্বাণ দিবস হিসেবে স্মরণ করার জন্য ৬ ডিসেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ভীমরাও রামজি আম্বেদকর প্রয়াত হন। সেই দিনটি মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালিত হয় প্রতিবছর, তবে বিশেষ দিন স্মরণ করতেই বড় পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের। মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে মুম্বই এবং শহরতলির জেলাগুলির সমস্ত সরকারি এবং আধা-সরকারি অফিসগুলি ছুটি থাকবে। এর আগেও দহি হান্ডি এবং গণেশ বিসর্জনের জন্য দুটি ছুটি ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার। তারপরেই তৃতীয় লোকাল হলিডেহিসেবে ৬ ডিসেম্বরের কথা ঘোষণা করা হয়েছে।
১৮৯১ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন আম্বেদকর। যিনি একাধারে একজন আইনবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক। কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ লন্ডন উভয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন। তিনি দলিতদের প্রতি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন এবং নারী ও শ্রমিকদের অধিকারকে সমর্থন করেছিলেন।স্বাধীনতার পর ভারতীয় সংবিধান প্রণয়নকারী কমিটির সাত সদস্যের একজন ছিলেন তিনি। ১৯৯০ সালে, আম্বেদকরকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন প্রদান করা হয়।
৬ডিসেম্বর এমনিতেই শিবাজি পার্কে, যেখানে আম্বেদকরের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, সেখানে বহু মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। মনে করা হচ্ছে, ছুটি থাকায় এবার আরও বেশি সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন।
মহাপরিনির্বাণ দিবসের জন্য কেন্দ্রীয় রেল অতিরিক্ত ১৪টি ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে ইতিমধ্যে। ৬ ডিসেম্বর ঔরঙ্গাবাদ, আদিলাবাদ, নাগপুর এবং শোলাপুর থেকে রওনা দিয়ে ট্রেনগুলি পৌঁছবে মুম্বইয়ে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৩০০ রেলপুলিশ মোতায়েন করা হবে বলেও জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?