সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

devendra fadnavis oath ceremony today

দেশ | মোদির উপস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ফড়নবিস, শিন্ডে জারি রাখলেন ধোঁয়াশা

Rajat Bose | ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৩৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবিস। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা শিবসেনা নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও এনসিপি নেতা অজিত পাওয়ারের।


গত প্রায় এক সপ্তাহ ধরে মুখ্যমন্ত্রী পদ নিয়ে একাধিক বৈঠক হয়েছে। শেষমেশ দেবেন্দ্র ফড়নবিসেই পড়েছে সিলমোহর। ঢোক গিলতে বাধ্য হয়েছেন আড়াই বছর মুখ্যমন্ত্রীর পদে থাকা একনাথ শিন্ডে।


প্রসঙ্গত, তিনটি দলের সমন্বয়ে তৈরি হচ্ছে মহাযুতি সরকার। একদিকে বিজেপি তো অন্যদিকে একনাথ শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি।
বুধবারই দেবেন্দ্র ফড়নবিস, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার আনুষ্ঠানিকভাবে মহারাষ্ট্রের গভর্নর সিপি রাধাকৃষ্ণনের কাছে তাদের সমর্থনের চিঠি পেশ করে মহাযুতি সরকার গঠনের দাবি জানান। রাজ্যপাল দেবেন্দ্র ফড়নবিসকে রাজ্যে পরবর্তী সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।


বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় হবে শপথ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও উপস্থিতি থাকবেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। উপস্থিত থাকবেন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। জানা গেছে অন্তত ৪০০০ অতিথি উপস্থিত থাকবেন শপথ অনুষ্ঠানে।


এদিকে, অজিত পাওয়ার জানিয়েছেন তিনি বৃহস্পতিবারই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর একনাথ শিন্ডে ধোঁয়াশা রেখে বলেছেন, ‘‌রাত অবধি অপেক্ষা করুন।’‌ এদিকে দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, ‘‌একনাথ শিন্ডেকে  এই সরকারে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এটাই মহাযুতি কর্মীদের ইচ্ছা।’‌ এখন দেখার শিন্ডেও বৃহস্পতিতে শপথ নেন কিনা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া