বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

taliban regime in afghanistan

বিদেশ | মেডিক্যাল কলেজে পড়তে পারবেন না মহিলারা, তালিবান ফতোয়া নিয়ে কী বললেন দেশের তারকা লেগস্পিনার

Rajat Bose | ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৫Rajat Bose

 আজকাল ওয়েবডেস্ক:‌ তালিবান ফতোয়া। মেডিক্যাল কলেজে পড়তে পারবেন না আফগানিস্তানের মহিলারা। এই ফতোয়া জারির পরেই দেশের মহিলাদের পাশে দাঁড়ালেন আফগান স্পিনার রশিদ খান। ইতিমধ্যেই মেডিক্যাল কলেজগুলিতে মহিলাদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তালিবান নেতৃত্বের নির্দেশের পর ক্লাসও বন্ধ রাখা হয়েছে।


এই তালিবানি ফতোয়ার পর গোটা বিশ্ব জুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তালিবানি সিদ্ধান্তে দুঃখপ্রকাশ করেছেন রশিদ খানও। তিনি এক্সে লিখেছেন, ‘‌নারী ও পুরুষ উভয়ের জন্যই ইসলামে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। কোরানেও তাই বলা হয়েছে। তাই এই সিদ্ধান্ত যথেষ্ট দুঃখজনক।’‌ 


এরপরই রশিদের সংযোজন, ‘‌আফগানিস্তানের মা ও বোনেদের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ায় গভীরভাবে দুঃখপ্রকাশ করছি। এই সিদ্ধান্ত কেবল তাদের ভবিষ্যতই নয়, আমাদের সমাজের বৃহত্তর কাঠামোকেও গভীরভাবে প্রভাবিত করেছে।’‌ 


তালিবান নেতৃত্বকে এই ফতোয়া তুলে নেওয়ার অনুরোধও জানিয়েছেন রশিদ খান। লেগস্পিনারের কথায়, ‘‌আফগানিস্তান আমাদের জন্মভূমি। একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। দেশের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসা খাতে পেশাদারদের ভীষণ দরকার। দেশে মহিলা ও চিকিৎসক ও নার্সের ঘাটতি দেখা দিলে চিকিৎসা পরিষেবাও ব্যাহত হবে। তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন রাখছি। দেশের উন্নতিতে মহিলাদের অবদান থাকা উচিত বলে মনে করি।’‌  


প্রসঙ্গত, চলতি বছর আফগানিস্তানে তালিবান শাসনের তৃতীয় বছর পূর্ণ হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া