মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৪ ডিসেম্বর ২০২৪ ০৪ : ২৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: যাত্রা শুরু করেছিলেন গ্যারেজ থেকে। কিন্তু তিনি হয়ে উঠলেন অন্যতম ব্যবসায়ী নারী। তাঁর নাম উঠেছে ফোর্বসের প্রভাবশালী মহিলাদের তালিকায়। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় সাড়ে তিন বিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা প্রায় ২৯ হাজার পঞ্চাশ কোটি টাকা। একদম শূন্য থেকে খ্যাতির শিখরে পৌঁছনোর গল্প চমকে দেবে আপনাকেও।
আজ গল্প বলব যে সোনার মেয়ের তাঁর নাম কিরণ মজুমদার সাউ। বায়োকোনের প্রতিষ্ঠাতা এই মহিলার জন্ম ১৯৫৩ সালের ২৩ মার্চ কর্ণাটকের বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় গ্র্যাজুয়েশন শেষ করার পর তিনি অস্ট্রেলিয়া যান উচ্চশিক্ষার জন্য। সেখানকার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে চার বছর পর ভারতে ফিরে আসেন। তিনি চেয়েছিলেন মদ্যপানে কেরিয়ার গড়তে। কিন্তু সেই সময় ভারতের সংস্কৃতি এই বিষয়টি মেনে নেওয়ার মতো জায়গায় ছিল না। সেইসময় মদ্যপান কেবল পুরুষদের জন্য একচেটিয়া পেশা ছিল। ফলে দিল্লি, বেঙ্গালুরুর কোম্পানিগুলি তাঁর এই আবেদন প্রত্যাহার করে।
তাঁর জীবনের মোড় ঘুরে গিয়েছিল লেস অচিনক্লসের সঙ্গে দেখা করার পর। এই আইরিশ ব্যক্তি তাঁকে নিজের ব্যবসা শুরু করতে উৎসাহিত করেন। এরপর তিনি আয়ারল্যান্ডের বায়োকন বায়োকেমিক্যালসে ছ'মাসের প্রশিক্ষণ নেন। ১৯৭৮ সালে, ভারতে ফিরে আসার পর, কিরণ বায়োকন বায়োকেমিক্যালসের শেয়ার নেন। সেই সময় তিনি মাত্র দশ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন। প্রতিষ্ঠা করলেন বায়োকন ইন্ডিয়া। প্রথমে তিনি পেঁপের নির্যাস থেকে এনজাইম বানাতে শুরু করেন। অল্প কয়েকদিনেই তাঁর তৈরি পণ্যগুলি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারমাত করে। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। সেই সাফল্যের মুখ দেখার শুরু। এরপর বায়োকন বিয়ার পরিস্রাবনে ব্যবহৃত আইসিংগ্লাস তৈরি করতে শুরু করে।
তবে খুব একটা সহজ ছিল না। শুরুর দিকে ছিল অনেক বাধা। বায়োটেকনোলজির ধারণা সেই সময় সদ্য ভারতে এসেছে। তাও তিনি আবার মহিলা। তাই তিনি যখন এই নিয়ে কাজ করতে শুরু করেন তখন ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সমস্যা হয়েছিল। আজ তাঁর সেই বায়োকোন ভারতের সবচেয়ে বড় বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি। যার বাজার মূল্য ৪০ হাজার কোটি টাকারও বেশি। তাঁর এই যাত্রাই প্রমাণ করে ব্যবসায় সাফল্যের পথে লিঙ্গ কোনও বাধা নয়। প্রথমে প্রত্যাখ্যান তারপর সেখান থেকে ঘুরে দাঁড়ানো। আর বর্তমানে বিশ্বব্যাপী তাঁর নাম ছড়িয়ে যাওয়া ভবিষ্যৎ প্রজন্মকে বড় স্বপ্ন দেখাতে উৎসাহ যোগায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?