বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বাড়িতে লেবু-লঙ্কা গাছ লাগাবেন? জানুন সঠিক পরিচর্যার নিয়ম

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৫৬Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: লেবুর শরবতে আয়েশ করে চুমুক দিতেই পাশের ব্যালকনিতে চোখ আটকে যায় ছোট্ট পাতিলেবুর গাছটিতে। বৃষ্টিভেজা সবুজ সতেজ গাছভর্তি লেবু। স্নিগ্ধতা আর সতেজভাব যেন মুহূর্তেই ছেয়ে ফেলেছে শরীর ও মন। তাছাড়া রকমারি লেবুর গাছ ব্যালকনিকে দেবে সতেজ রূপ। অনেকেই ব্যালকনি,বারান্দা, ঘরের জানালা বা ছাদে নানা রকমের ফলের গাছ, কেউ বা শাকসবজির চাষ করেন। বেশিরভাগ গাছপ্রেমী ফুলের গাছে বেশি আনন্দ পান। 
বেডরুমের জানলায় যদি লেবু গাছ রাখা যায়, তা ঘুমের ওপর প্রভাব ফেলে। অর্থাৎ গভীর ঘুম হতে সাহায্য করে। এরফলে শরীরে সতেজভাব আসবে আর মেজাজ হবে ফুরফুরে।

লেবু গাছ

লেবু ভিটামিন ‘সি’ সমৃদ্ধ। লেবুতে আছে অ্যান্টিসেপটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ, যে কোনও সংক্রমণ প্রতিরোধ করতে পারে। মানসিক অবসাদ বা শারীরিক ক্লান্তি দূর করে। সাইনাসের সমস্যা দূর করে। ঘরের দুর্গন্ধ দূর করতে সক্ষম। লেবু কিডনির পাথর গলাতে সাহায্য করে। মেদ ঝরায়, ওজন কমায়। লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে।  প্রস্রাবে সাইট্রেটের মাত্রা কমায়। জন্ডিসের প্রধান পথ্য লেবু।  শুধুমাত্র স্বাস্থ্য নয়, ঘরের অনেক কাজ লেবুর মাধ্যমে হয় তা অনস্বীকার্য। 

মাটির একটি বড় টবে জৈবসার মিশ্রিত দোআঁশ মাটি ভরে লেবু গাছ বসান। মাটির টবটি সছিদ্র হতে হবে। টবের ভেতর ইটের কুচো দিয়ে সারমিশ্রিত (‌গোবর সার, পাতা বা সবজির খোসা পচা, সরষের খইল, নিম খইল, হাড়ের গুঁড়ো, এন পি কে পরিমাণ মতো)‌ মাটি ভরে গাছ লাগান। যেখানে সূর্যের আলো বেশি আসে সেখানে টবটি রাখতে হবে। সপ্তাহে তিন–চার দিন জল দিতে হবে। খেয়াল রাখতে হবে টবে জল যাতে না জমে। জল জমলে গাছের শিকড় পচে যাবে। অথবা গাছের পাতা হলুদ হয়ে যাবে। গাছের বৃদ্ধি হবে না।

সঠিক সময়- মধ্য বৈশাখ থেকে আশ্বিনের মাঝামাঝি কলমের গাছ লাগাতে হয়। গাছের ডালপালা ছাঁটতে হয় ভাদ্র থেকে কার্তিক মাসের মধ্যে। 
কী সার-  টিএসপি, এমওপি, এনপিকে, সরষের খইল ভাল করে মিশিয়ে গাছ থেকে ৬ ইঞ্চি দূর দিয়ে টবে ছড়িয়ে দিন। সার দেওয়ার পর মাটি খুঁড়ে দিতে পারেন অথবা জল দিন।

রোগ ও প্রতিকার- কখনও কখনও গাছের পাতায় প্রজাপতি পোকা ডিম পাড়ে। এই পোকা পাতার ধার থেকে খেতে শুরু করে এবং পুরো পাতাটা খেয়ে ফেলে। সেক্ষেত্রে পাতাটি ছিঁড়ে পুড়িয়ে দিন অথবা মাটিতে পুঁতে দিন। নতুবা ১ মিলি ডিমেক্রন অথবা সেভিন ১ গ্রাম ১ লিটার জলে মিশিয়ে পাতার ওপর–নীচ স্প্রে করুন। পোকা সব সময় পাতার নীচে ডিম পাড়ে।

এছাড়াও ছোট ছোট লাল পোকা বা মাইট পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। এরফলে পাতাটি হলুদ হয়ে যায়। ফলের সবুজ অংশও খেয়ে নেয়। ফলের ওপর সাদা আস্তরণ পড়ে। তখন ১ লিটার জলে ২ মিলি ইথিয়ন অথবা ২ মিলি নিউরন  জলে মিশিয়ে লেবু গাছটিকে স্নান করিয়ে দিন। লেবু নিয়ে যে কথাগুলি বলা হল তা সাধারণত পাতিলেবু, কাগজিলেবু, হাইব্রিড পাতি লেবু, গন্ধরাজ লেবু, গোরা লেবু, বাতাবিলেবু, কমলা লেবু, মুসম্বি লেবু।

লঙ্কা গাছ

একটি নিত্য প্রয়োজনীয় সবজি হল লঙ্কা। সকলের রান্নাঘরেই এই সবজিকে পাওয়া যায়। তরিতরকারির স্বাদে লঙ্কা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফাস্ট ফুডেও লঙ্কা (‌ক্যাপসিকাম)‌ স্বাদ তৈরিতে অনস্বীকার্য।

মাটির ৮ থেকে ১০ ইঞ্চি টবে লঙ্কা গাছ তৈরি করা যায়। তবে পর্যাপ্ত সূর্যের আলো, জল বা বায়ু চলাচল করতে পারে এমন জায়গায় টব বসান। তবে প্রখর রোদে টব না রাখায় শ্রেয়। মাটির বা প্লাস্টিকের টব সছিদ্র হতে হবে। বেশি জল যাতে জমতে না পারে খেয়াল রাখুন।

মাটি তৈরি- লঙ্কার জন্য বেলে মাটি খুব ভাল। গাছ বসানোর এক সপ্তাহ আগে গোবর সার, সবজির খোসা পচা, সরষের খইল, নিম খইল বা ভার্মিকম্পোস্ট, হাড়ের গুঁড়ো মিশিয়ে মাটি তৈরি করুন। তারপর গাছ বসান। গাছ বাড়িতেও তৈরি করতে পারেন।

সার প্রয়োগ- গাছ বসানোর ১৫ দিন পর থেকে ১ চামচ করে ইউরিয়া, ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে গাছের গোড়া থেকে ৬ ইঞ্চি দূর দিয়ে ছড়িয়ে দিন।  
জল- গাছের গোড়ায় রোজ জল দেবেন। টবে যাতে জল জমে না যায়। গাছের পাতাতেও জল স্প্রে করতে পারেন।

রোগ ও প্রতিকার- পাতায় যদি পিঁপড়ে বা মাকড়সার উৎপাত হয় তাহলে নিম তেল স্প্রে করুন। রোগটপ্লাস বা ক্যারিনা ১ লিটার জলে ৩০ ফোঁটা করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করুন।

উপকারিতা— ওজন কমাতে সাহায্য করে, হৃদরোগ প্রতিরোধ করে, সুগারের রোগীদের ক্ষেত্রেও উপকারী। ভিটামিন সি থাকায় রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রক্তচাপ কমাতে, রক্ত সঞ্চালন করতে, ক্যালরির পরিমাণ কমিয়ে খিদে কমাতে সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া