বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৪ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের হিংসাবিধ্বস্ত অবস্থার জন্য পাল্টা এবার শেখ হাসিনাকেই দায়ী করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। হাসিনার তাঁর শাসনকালে সব কিছু ধ্বংস করে দিয়েছেন বলে দাবি করেছেন ইউনূস। বাংলাদেশের সংবিধান ও বিচারবিভাগীয় সংস্কারের পরই সাধারণ নির্বাচন করা হবে বলে জানিয়েছেন তিনি। ৮৪ বছরের নোবেল বিজয়ী, গত শনিবার (৩০ নভেম্বর) 'নিক্কেই এশিয়া'কে একান্ত সাক্ষাৎকার দেন। যা গত সোমবার (২ ডিসেম্বর) প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারই তুলে ধরা হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থার তরফে।
ড: ইউনূস বলেছেন, 'হাসিনার ১৫ বছরের শাসনকালে দেশের শাসনকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আর গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযজ্ঞ আমাদের ঘাড়ে এসে পড়েছে।'
গত ৫ই অগস্ট ঢাকা থেকে ভারতে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা। মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করছে। যা শেষ হলেই ভারতের উচিত হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে দেওয়া। তিনি বলেছেন, 'বিচার শেষে রায় বেরলেই, আমরা আনুষ্ঠানিকভাবে হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে দাবি জানাবো।' ইউনুসের দাবি, উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের অধীনে, 'ভারত এই দাবি মেনে নিতে বাধ্য থাকবে।'
এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। গত কয়েকমাস ধরেই বাংলাদেশে সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ধর্মীয়স্থানে হামলার অভিযোগ উঠেছে। ঢাকাকে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছে দিল্লি। তবে সাক্ষাৎকারে ভারত সরকারের বক্তব্য নাকচ করেছেন দেন ড: মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, 'সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে, তার বেশির ভাগই প্রচার। এগুলো সঠিক তথ্যের ওপর ভিত্তি করে বলা হচ্ছে না।' তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে গিয়ে বাস্তব অবস্থা দেখার ধরার আহ্বান জানান। তিনি বলেন, 'আমরা এসব ভুয়ো তথ্যের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য কাজ করছি।'
সাধারণ নির্বাচনে ড: ইউনূস প্রার্থী হবেন? সেই সম্ভাবনার কথা উড়িয়ে তিনি বলেছেন, 'না, আমি রাজনীতিবিদ নই। আমি সব সময়ই রাজনীতি থেকে দূরে থেকেছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?