মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লক্ষ্মীবার শিন্ডের শপথ নিয়ে ধোঁয়াশা, কী জবাব সেনা নেতার?

RD | ০৪ ডিসেম্বর ২০২৪ ২২ : ১০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: কোনও চেষ্টাই কাজে দেয়নি। দেবেন্দ্র ফড়নবিসকেই মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হয়েছে। ঢোক গিলেছেন একনাথ শিন্ডে। বৃহস্পতিবারই শপথ। কিন্তু দমার পাত্র নন তিনি। লক্ষ্মীবারে ডেপুটি হিসাবে শপথ নেবেন কিনা তা স্পষ্ট করলেন না। উল্টে দাবি করলেন, মহাযুতি জোটে ক্ষমতার সমীকরণে কেউ ছোট বা বড় নয়। 

বুধবার দেবেন্দ্র ফড়নবিসের নাম ঘোষণার পরই একনাথ শিন্ডে বলেন, 'আমি মুখ্যমন্ত্রী পদে আড়াই বছর ছিলাম। তাতেই আমি খুব খুশি। আমাদের মহাযুতি সরকার তিনটি দলের সমন্বয়ে তৈরি। নেতা তিনজন। আমরা গত আড়াই বছরে যে কাজ করেছি তা অসাধারণ। ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা খুশি যে আমরা এত বড় সিদ্ধান্ত নিয়েছি।'

মহাযুতি নেতারা আজ মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন। এরপর রাজ্যপাল দেবেন্দ্র ফড়নবিসকে রাজ্যে পরবর্তী সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

সাংবাদিক বৈঠকে শিন্ডকে জিজ্ঞাসা করা হয় তিনি কি বৃহস্পতিবারই উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। ধোঁযাশা জিইয়ে রেখে তিনি জবাব দেন, 'রাত পর্যন্ত অপেক্ষা করুন।' তাহলে কী ক্ষমতার লড়াইয়ে নতুন মোড় অপেক্ষা করছে? 

শিন্ডের বক্তব্য শুনে দেবন্দ্র ফড়নবিসের আরেক ডেপুটি অজিত পাওয়ার বলেছেন, 'আমি নির্দিষ্ট দিনেই শপথ নেব। আসা করি শিন্ডেজি রাতে সব বুঝে যাবেন।' পাল্টা একনাথ শিন্ডে হাসতে হাসতে বলেন, 'দাদার (অজিত পাওয়ার) সকাল সন্ধ্যায় শপথ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। '

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসাবে বৃহস্পতিবারই শপথ নেবেন অজিত পাওয়ার। তিনি একনাথ শিন্ডেকেও একই দিনে শপথের আহ্বান জানিয়েছেন। 

দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, 'নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। আমরা সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত নেব যে বৃহস্পতিবার কারা কারা শপথ নেবেন। মঙ্গলবার আমি একনাথ শিন্ডের  সঙ্গে দেখা করেছি এবং তাঁকে এই সরকারেথাকার জন্য অনুরোধ করেছি। এটাই মহাযুতি কর্মীদের ইচ্ছা। আমার পূর্ণ বিশ্বাস আছে যে তিনি আমাদের সাথী হবেন।' কুর্সিতে বসে মহারাষ্ট্রবাসীকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার কথা বলেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া