শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: তীর্থঙ্কর দাস | লেখক: অভিজিৎ দাস ০৪ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ফের নেশামুক্তি কেন্দ্রে মারধরের ঘটনা ঘটল বারুইপুরে। ১৪ বছরের একটি নাবালককে মারধর করার অভিযোগ উঠল নেশামুক্তি কেন্দ্রের মালিকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, যেই নেশামুক্তি কেন্দ্রে ঘটনাটি ঘটেছে সেটি বারুইপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত ব্যক্তির নাম পার্থ চক্রবর্তী। এলাকারই বাসিন্দা শিবপ্রসাদ সাহার বাড়িতে ভাড়ায় গত ১১ মাস ধরে কেন্দ্রটি চলছিল। মাসখানেক আগেই সেখানে ভর্তি করানো হয় নাবালকটিকে। এলাকাবাসীরা বুধবার সকালে দেখেন, পার্থ ওই নাবালককে নগ্ন করে গামছা দিয়ে জানালায় বেঁধে বেধড়ক মারধর করছেন। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই নাবালকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। গ্রেপ্তার করা হয় পার্থকে। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে। নেশামুক্তি কেন্দ্রটির অনুমোদন ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
বাড়িটির মালিক শিবপ্রসাদ বলেন, ''কী হয়েছে কিছুই জানতাম না। এগারো মাস আগে ভাড়া দিয়েছিলাম পার্থকে। সেখানে কী হত দেখতে যেতাম না। আজ পুলিশের কাছে জানতে পারি এক নাবালককে মারধর করা হয়েছে। পুলিশের নির্দেশে ওই কেন্দ্র বন্ধ করে দিয়েছি। ওই নেশামুক্তি কেন্দ্রে সব নথি পুলিশের কাছে জমা দিয়েছি।''
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল। উত্তেজিত জনতা ভাঙচুরও চালায় ওই কেন্দ্রে। এর কিছু দিনের মধ্যেই ফের নেশামুক্তি কেন্দ্রে বর্বরোচিত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?