শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ ডিসেম্বর ২০২৪ ২২ : ১১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : চলতি বছরের ডিসেম্বর মাস অন্যবারের তুলনায় একটু আলাদা হবে। আইএমডি এবিষয়ে সকলকে ইতিমধ্যেই সাবধান করেছে। তবে কলকাতায় তাপমাত্রার পারদ ধীরে ধীরে ফের কমবে বলেই জানা গিয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ফের পারদ পতন হবে। এরফলে জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা।
কলকাতায় পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমের জেলায় চলতি সপ্তাহের শেষেই ফিরবে শীতের সেকেন্ড স্পেল। উত্তর ও উত্তর পশ্চিমের শীতল হাওয়া বইবে। ফলে নামবে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিংয়ে।
হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার ৭ ডিসেম্বর থেকে। এর প্রভাবে ৭ থেকে ৯ ডিসেম্বর উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাত এবং বৃষ্টি হবে। ভারতীয় মৌসম ভবনের এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট জানিয়েছে এরাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। ফলে শীতল হাওয়া এখনই বইবে না। ফলে তাপমাত্রার হেরফের খুব একটা হবে না।
বাংলার পাশাপাশি গোটা ভারতে এখনই জাঁকিয়ে শীত পড়বে না। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় শীতের অনুভব এখনই সেভাবে পড়বে না। দেশের বিভিন্ন অংশে এই সময়ে যে শীতের প্রভাব থাকে সেটা থাকবে না। উল্টে বিপরীত দিক থেকে বাতাসের ফলে কিছুটা গরম থাকবে। হাওয়া অফিস জানিয়েছে বিগত ১২৪ বছরের ইতিহাস ঘাঁটলে এটাই সবথেকে বেশি গরম ডিসেম্বর। দেশের বিভিন্ন প্রান্তে শীতের আমেজ ফিরতে তাই সময় লাগবে আরও কয়েকদিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?