মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৯Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: বুধবার সাতসকালেই অমৃতসরের স্বর্ণমন্দিরের সামনে ধুন্ধুমার। চলল গুলি। লক্ষ্য ছিলেন অকালি দলের নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদল। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নারায়ণ সিং চৌওরাকে। কে ইনি? কী তাঁর পরিচয়?
সূত্রে জানা গিয়েছে, বহুদিন থেকেই পাঞ্জাবে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। পরিচিত খলিস্তানি হিসেবে। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, বুধবার সকালে অমৃতসরের স্বর্ণমন্দিরে পাহারার দায়িত্বে ছিলেন সুখবীর বাদল। তিনি অসুস্থ। পায়ে তাঁর ফ্যাকচার হয়েছে। তাই এ দিন হুইলচেয়ারে ছিলেন সুখবীর। প্রকাশ্যে এসেছে এদিনের ভিডিও। তাতে দেখা যাচ্ছে সুখবীরকে বর্শা হাতে। হঠাৎই স্বর্ণমন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে লক্ষ্য করে গুলি চালান। কাছে থাকা মন্দিরের অন্যান্য নিরাপত্তারক্ষীরা এসে আততায়ীকে ঘিরে ধরেন। কেড়ে নেওয়া হয় তাঁর হাতে থাকা পিস্তলও।
ওই হামলাকারী বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন সদস্য বলে জানা গিয়েছে। তাঁর নামে রয়েছে পাচারের অভিযোগও। ১৯৮৪ সালে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। নারায়ণ সিং চৌওরা পাকিস্তান থেকে পাঞ্জাবে অস্ত্র ও বিস্ফোরক পাচার করতেন বলে খবর। এই অভিযোগে তিনি জেলবন্দি ছিলেন বলেও পুলিশ জানিয়েছে। গেরিলা যুদ্ধের ওপর বইও লিখেছেন ওই ব্যক্তি।
কিন্তু পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে পাহারায় ছিলেন কেন? শাস্তিস্বরূপ এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কীসের এই শাস্তি? তাঁকে অমৃতসরের স্বর্ণমন্দির -সহ বেশ কয়েকটি গুরুদ্বারের রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কার করার নির্দেশ দিয়েছিল শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা অকাল তখত। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত বাবা প্রকাশ সিং বাদলের মন্ত্রিসভায় পাঞ্জাব সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সুখবির বাদল। সেই সময়ই 'ডেরা সাচা সৌদা'র প্রধান গুরমীত রাম রহিম পবিত্র গ্রন্থসাহিবকে অপমান করেছিল বলে অভিযোগ। কিন্তু সেই সময় রাম রহিমের পাশেই ছিলেন সুখবীর। যা শিখ সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় ভাবাবেগে প্রবল আঘাত করেছিল বলে অভিযোগ। শিখদের স্বার্থ বিরোধী সেই কাজের অভিযোগে সুখবীরকে তনখাইয়া বা বিধর্মী ঘোষণা করেছিল শিখ ধর্মের সর্বোচ্চ সংস্থা অকাল তখত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?