বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৩Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ যৌনতা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক ভুল ধারণা গেঁথে রয়েছে। কিন্তু লজ্জার কারণে অনেকেই সেই বিষয়ে মন খোলা আলোচনা করতে দ্বিধাবোধ করেন। এর জেরেই কিছু ভুল ধারণাও তৈরি হয়। যেমন একটি ধারণা নিয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যায়, তা হল সঙ্গমের পরেই প্রস্রাব করা উচিত না অনুচিত। যৌনমিলনের সঙ্গে প্রস্রাবের সম্পর্ক রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, যৌনতার আগে এবং পরে প্রস্রাব করা উচিত। এই অভ্যাসের বেশ কিছু সুফলের কথায় চিকিৎসকরা আলোকপাত করেছেন। তাই মহিলা এবং পুরুষ উভয়কেই এই কাজের পরামর্শ দিচ্ছেন তাঁরা।
যৌনমিলন শুরু আগে আগেই প্রস্রাব করলে মূত্রনালি সংক্রমণ অর্থাৎ ইউনিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই ইউটিআই ইনফেকশন বড় ধরণের বিপদের কারণ হতে পারে। তবে শুধু সংক্রমণ নয়, মিলিত হওয়ার আগে প্রস্রাব করলে যৌনতায় সুখের অনুভূতি বেড়ে যায়। পুরুষ এবং মহিলার উভয়ের ক্ষেত্রেই তা সত্য। মূত্রথলি যদি পূর্ণ থাকে তবে অর্গ্যাজমের সময় তা প্রভাব ফেলে। মূত্রথলিতে তা চাপ বৃদ্ধি করে। মূত্রথলি খালি থাকলে অর্গ্যাজম আরও আনন্দদায়ক হয়ে ওঠে।
যৌনতার পর মূত্র ত্যাগ মহিলাদের ক্ষেত্রে ভীষণ উপকারি, যৌনতার মাধ্যমে যে সব রস ঢোকে তা বের হয়ে যায় যৌনতা পরবর্তী মূত্রত্যাগের মাধ্যমে। এর জেরে বিভিন্ন সংক্রমণ হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায়। ব্লাডারে প্রস্রাব জমে থাকা অবস্থায় যে জীবাণু থাকে, তা সঙ্গমের সময় একে অপরের শরীরে প্রবেশ করতে পারে। তা থেকে উভয়েরই, বিশেষ করে মেয়েদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়ে। একইসঙ্গে মিলনের আগে প্রস্রাব করা থাকলে শারীরিক স্বস্তিও অনেকটাই থাকে। এতে সঙ্গম আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
যৌন মিলনের পর প্রস্রাব করা একটি অত্যন্ত ভাল অভ্যেস। এর ফলে যৌনাঙ্গের ক্ষতিকারক ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যায় এবং সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে। যৌনমিলনের পর প্রস্রাব করলে ইউরেথরা থেকে ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যায়। ফলে যে কোনও রকমের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। যৌনমিলনের পর ৩০ মিনিটের মধ্যে প্রস্রাব শরীরে পক্ষে উপকারী।
সংক্রমণের ঝুঁকি কমাতে নয়, অনেক মহিলা কন্ডোম ছাড়া সঙ্গমের পরই প্রস্রাব করে নেন, এতে নাকি অন্তঃসত্ত্বা হওয়ার ঝুঁকি থাকে না। চিকিৎসকদের মতে, এই ধারণা কিন্তু একেবারেই ভুল। প্রস্রাব নির্গত হয় মূত্রনালি থেকে, যোনির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তাই প্রস্রাব করলেই যোনি থেকে সব ধুয়ে যাবে, এমনটা হওয়ার নয়। প্রস্রাব করলেই যে অন্তঃসত্ত্বা হবেন না— এমনটা ভাবার কোনও কারণ নেই। সঙ্গমের পর প্রস্রাবের অভ্যাস আপনার যৌনরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমায় না। এ ক্ষেত্রে কন্ডোমের ব্যবহারই একমাত্র মুক্তির পথ। অসুরক্ষিত মিলনের পর অনেক গর্ভনিরোধক ব্যবহার করা যায় বটে, তবে কোনও বড়িই গর্ভধারণের ঝুঁকি ১০০ শতাংশ এড়াতে পারে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?