মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চাকরি জীবনে ৫৭বার বদলি, এই অফিসারকে দেখলে ভয়ে কাঁপত সবাই, জানেন পরিচয়?

Riya Patra | ০৪ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: চাকরি জীবনে বরাবর চর্চায় থেকেছেন কাজের জন্য। অবসর গ্রহণের আগে হাতে আর কয়েকমাস। তখনও তাঁকে দেওয়া হল বড় দায়িত্ব। তিনি অশোক খেমকা। ৩৩ বছরের কর্মজীবনে তাঁর বদলি হয়েছে ৫৭ বার। কর্মক্ষেত্রে তাঁর সুনাম সততা এবং নিষ্ঠার জন্য। বারবার প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে তাঁকে। অবসর গ্রহন করবেন ২০২৫ সালের ৩০ এপ্রিল। তার আগেই বড় দায়িত্ব আইপিএস অফিসারকে। হরিয়ানার পরিবহন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে বসানো হয়েছে তাঁকে।

 মনোহর লাল খট্টরের নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রথম মেয়াদে পরিবহণ কমিশনার হিসেবে কাজ করেছিলেন তিনি, তার প্রায় এক দশক পর মন্ত্রী অনিল ভিজের তত্ত্বাবধানে অশোক খেমকাকে ফের আনা হয়েছে পরিবহণ দপ্তরে। যদিও আগের দফায় পরিবহন দপ্তরে মাত্র চারমাস কাজ করেছিলেন। পরিবহণ কমিশনার থাকাকালীন অশোক  অটোমোবাইল এবং বৈদ্যুতিনপণ্য বহনকারী বড় ট্রাক এবং ট্রেলারগুলির ফিটনেস শংসাপত্র দিতে চাননি, যার ফলে সেই সময় ট্রাক ধর্মঘট শুরু হয়। সেই পরিস্থিতি সামাল দিতে সরকারের সময় লেগেছিল বেশ অনেকটা। 

নিজের কর্মক্ষেত্রে বারবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। নিজের সমাজমাধ্যমেও বারবার তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার বার্তা দিয়েছেন। শেষ এক দশকেই তিনি একাধিক পদে থেকেছেন।  গত বছর, খেমকা তৎকালীন মুখ্যমন্ত্রী খট্টরকে চিঠি লিখেছিল এবং ভিজিল্যান্স বিভাগে দুর্নীতির জড় উৎপাটনের কথা বলেছিলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া