বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৪Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ আবহাওয়া পরিবর্তনের সঙ্গেই কাশি, বুকে কফ জমে যাওয়া, গলা ব্যথার মতো উপশম প্রতিটি ঘরের মানুষের সাধারণ ঘটনা। বিশেষ করে বাড়ির বয়স্কদের এই সমস্যা বেশি ভোগায় সারা শীতকাল জুড়ে। তাড়াতাড়ি অসুস্থতা থেকে রেহাই পেতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার তাদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করে।অনেকেই বিশ্বাস করেন বাজারচলতি রাসায়নিক যুক্ত ওষুধ বা অন্য কোন জিনিস ব্যবহার করার চেয়ে আয়ুর্বেদিক ও প্রাকৃতিক উপাদানই অনেক বেশি ভাল কাজ দেয়। যার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এমনই কিছু আয়ুর্বেদিক এক পানীয়ের সন্ধান এখানে দেওয়া হল যার ব্যবহারে বুকে কফ জমা বা অন্যান্য ঠান্ডা লেগে অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। জেনে নিন কীভাবে তৈরি করবেন সেই পানীয়।
এক টুকরো করে আদা, এলাচ ও দারচিনি নিন। সঙ্গে চার পাঁচটি লবঙ্গ ও গোটা গোলমরিচ দিন। সব উপকরণগুলো থেঁতো করে নিন। প্যানে দু'কাপ জল দিন। এক চামচ ধনেগুঁড়ো ও এক টুকরো গুড় দিয়ে দিন। গুড়কে গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। থেঁতো করে রাখা মশলার পেষ্ট দিয়ে দিন। ভাল করে পাঁচ মিনিট আরও ফোটাতে হবে। জল ফুটে অর্ধেক হয়ে এলে নামিয়ে নিন।
ঘুম থেকে উঠে খালি পেটে শুধু বয়স্করা নয়, ছোট থেকে বড় সকলে এই পানীয় খেতে শুরু করুন। শীতে ঠান্ডা লাগা, বুকে কফ জমা, কাশি বা গলা ব্যথার মতো উপসর্গ আপনাকে ছুঁতেও পারবে না।
দারচিনির অ্যান্টিসেপটিক ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ঠান্ডা লাগার ধাত, সর্দি কাশি ও গলায় ইনফেকশন থেকে রক্ষা করে।দারচিনিগুঁড়ো চায়ের সঙ্গে খেলে বা গরম জলে ফুটিয়ে খেলে অনেক অসুস্থতা থেকে রেহাই পাওয়া যায়। আদা হল মহৌষধি।তাই নানা জটিল রোগের ওষুধ হিসাবে আদাকে সবার আগে রাখা হয়।গলাব্যথা হলে চায়ে আদা থেঁতে দিতে পারেন, দ্রুত উপকার পাবেন।আবার কাশি হলে এক টুকরো আদা মুখে রাখতে পারেন, কাশির সিরাপ খাওয়ার দরকার পড়বে না।প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান অনেক রোগের থেকে রক্ষা করে। রক্তে বিটা ক্যারোটিনের মাত্রা বাড়াতেও কিন্তু ভূমিকা রয়েছে গোলমরিচের। যাদের প্রায়ই ঠান্ডা লাগে বা হাঁচি হয় ঘন ঘন,তাঁরা যদি কয়েকটা গোলমরিচ রোজ চিবিয়ে খেয়ে নেন,উপকার পাবেনই পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?