মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৪ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: গাড়ির মধ্যে গল্পে মশগুল ছিলেন দুই বান্ধবী। হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে গোটা গাড়ি। পালানোর আর সুযোগ পাননি কেউ। এক বান্ধবী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অন্যজন অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লামে। মঙ্গলবার গভীর রাতে অনিলা ও সোনি গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলেন। চেম্মামুক্কু এলাকায় আচমকা তাঁদের গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় দুই যুবতীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে অনিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সোনি অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, অনিলা ও সোনি একসঙ্গে বেকারিতে কাজ করতেন। তাঁরা বিজনেস পার্টনার ছিলেন। গতকাল একসঙ্গে বেড়াতে যাচ্ছিলেন। গাড়িতে যখন দু'জনে গল্পে মশগুল ছিলেন, সে সময় তাঁদের গাড়ি থামিয়ে পেট্রোল ঢেলে দেন অনিলার স্বামী। এরপর গাড়িতে আগুন জ্বালিয়ে দেন। স্ত্রী ও তাঁর বান্ধবীর চিৎকার শুনেও ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান তিনি। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অনিলার স্বামীকে শনাক্ত করা হয়। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে স্ত্রী ও তাঁর বান্ধবীকে খুনের চেষ্টা করেছেন যুবক, তা ঘিরে তদন্ত জারি রেখেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?